ধর্ষণের অভিযোগে উপজেলা চেয়ারম্যানের নামে মামলা

বরিশাল প্রতিনিধি
২৫ আগস্ট ২০২০, ১৫:৩৭আপডেট : ২৫ আগস্ট ২০২০, ১৬:৩৯

ধর্ষণের অভিযোগে উপজেলা চেয়ারম্যানের নামে মামলা

ঝালকাঠির কাঠালিয়া উপজেলা ‍আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ‍উপজেলা চেয়ারম্যান ‍এমদাদুল হক মনিরের বিরুদ্ধে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে কাঠালিয়ার আমুয়ার বাসিন্দা একজন নারী বাদী হয়ে ‍এই মামলা দায়ের করেন। মামলায় মনির ছাড়াও সহযোগিতার অভিযোগে আরও একজনকে আসামি করা হয়।

আদালতের বিচারক আবু শামীম আজাদ মামলাটি আমলে নিয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি তদন্ত করে ৪ অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

অভিযোগকারীর পক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ জানান, কাঠালিয়ার বাসিন্দা ওই নারী ২০১৭ সালে এইচএসসি পাস করে তৎকালীন ভাইস চেয়ারম্যান এমদাদুল হক মনিরের কাছে চাকরির জন্য যান। সে সময় মনির ওই নারীকে প্রথমে প্রেমের ও পরে বিয়ের প্রস্তাব দেয়। পরে বরিশাল নগরীর আগরপুর রোডে একটি ভাড়া বাসায় নিয়ে ধর্ষণ করে। পরবর্তীতে কাগজে স্বাক্ষর নিয়ে বিয়ে হয়েছে দাবি করে বিভিন্ন সময় ধর্ষণ করে। কিন্তু সম্প্রতি তাকে স্ত্রী হিসেবে অস্বীকার করে। এ ঘটনায় ওই নারী নিজে বাদী হয়ে আদালতে মামলা দায়ের এবং সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মনির বলেন, 'মামলার বিষয়ে আমার কিছু জানা নেই। প্রতিপক্ষরা আমার মর্যাদা নষ্ট করতে ওই নারীকে দিয়ে মিথ্যা মামলা দায়ের করিয়েছে। এখন মামলায় প্রমাণ হবে আমি দোষী নাকি নির্দোষ।’

/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের ১২ বছরের যৌথ যাত্রা, বিতরণ ৪ লাখ বই
‘আমি তোমাদেরই লোক’, রবীন্দ্রনাথের কবিতায় রাষ্ট্রপতির আবেগঘন বার্তা
‘আমি তোমাদেরই লোক’, রবীন্দ্রনাথের কবিতায় রাষ্ট্রপতির আবেগঘন বার্তা
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
নতুন বিশ্ব মানচিত্রে ভারতকে বড় দেখাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’