অভয়নগরে ম্যাজিস্ট্রেট পরিচয় দেওয়া ৪ প্রতারক আটক

যশোর প্রতিনিধি
২৫ আগস্ট ২০২০, ২১:২৬আপডেট : ২৫ আগস্ট ২০২০, ২১:৩৬

 

অভয়নগরে ম্যাজিস্ট্রেট পরিচয় দেওয়া ৪ প্রতারক আটক যশোরের অভয়নগর উপজেলার মাগুরা বাজারে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে এক নারীসহ চার জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে মণিরামপুর উপজেলার গাবুখালি বাজার থেকে তাদের আটক করা হয়। এসময় প্রতারণার কাজে ব্যবহৃত তাদের একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। রাত ৯টার দিকে আটকের বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মণ্ডল।

আটকরা হলেন ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার আলুকদিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে জহিরুল ইসলাম (৪০), খুলনার দৌলতপুর উপজেলার দক্ষিণ পাবলা গ্রামের নূর মোহাম্মদের ছেলে শাহাদৎ হোসেন (৩৫), খালিশপুর উপজেলার গোয়াখালী গ্রামের বাবর আলীর ছেলে মোস্তফা কামাল(৩৫) ও আব্দুর রাজ্জাকের মেয়ে ইতি খাতুন (২২)।

অভয়নগরে ম্যাজিস্ট্রেট পরিচয় দেওয়া ৪ প্রতারক আটক পুলিশ জানায়, আটক ব্যক্তিরা দুপুর ১২টার দিকে উপজেলার মাগুরা বাজারের আব্দুল মজিদ বিশ্বাসের ধানের মিলে যান। এসময় তারা ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে মিলের কাগজপত্র দেখতে চান। কাগজপত্র ঠিক নেই এবং নোংরা পরিবেশের কথা উল্লেখ করে এক লাখ টাকা জরিমানার কথা বলেন। একপর্যায়ে ম্যাজিস্ট্রেট পরিচয় দেওয়া ওই টিমের একজন মিল মালিককে পাশে নিয়ে জরিমানা ঠেকাতে ১০ হাজার টাকা একটি খামে দেওয়ার পরামর্শ দেন। এতে মিল মালিকের সন্দেহ হওয়ায় তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ফোন দেন। পরে অফিস থেকে জানানো হয়, ভ্রাম্যমাণ আদালত বের হয়নি। এরমধ্যে ফোন করার বিষয়টি টের পেয়ে ম্যাজিস্ট্রেট পরিচয় দেওয়া টিমটি পাশের বাজারে যাচ্ছি বলে স্থান ত্যাগ করে।

অভয়নগরে ম্যাজিস্ট্রেট পরিচয় দেওয়া ৪ প্রতারক আটক পরে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মণিরামপুর উপজেলার গাবুখালি বাজার থেকে ওই প্রতারক চক্রকে প্রাইভেটকারসহ আটক করে পাশের ঢাকুরিয়া ইউনিয়ন পরিষদে নিয়ে যান। সংবাদ পেয়ে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাদের আটক দেখিয়ে অভয়নগর থানায় সোপর্দ করে।

ওসি (তদন্ত) মিলন কুমার মণ্ডল বলেন, আটকদের থেকে অখ্যাত বিভিন্ন প্রতিষ্ঠান, পত্রিকা ও টিভির পরিচয়পত্র, বুম, ওয়াকিটকি, সিল-প্যাড উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রতারণার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের নতুন ভাতা নির্ধারণ
এক সপ্তাহ ধরে ঘরের চুলায় আগুন জ্বলে না, আমার পরিবারে ত্রাণ পৌঁছায়নি
এক সপ্তাহ ধরে ঘরের চুলায় আগুন জ্বলে না, আমার পরিবারে ত্রাণ পৌঁছায়নি
সংবিধান সংশোধন: কোন পথে বিএনপি
সংবিধান সংশোধন: কোন পথে বিএনপি
যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের বিশ্বাসযোগ্যতা বেশি
যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের বিশ্বাসযোগ্যতা বেশি
সর্বাধিক পঠিত
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
অজিত দোভালের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বৈঠক
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
দলে দলে কেন ইসরো ছাড়ছেন ভারতীয়রা
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর
জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার কে এই মোজাফফর
‘ফকল্যান্ড ব্যানার’ বিতর্ক: মেসিদের শাস্তি কী হতে পারে, কী বলছে ফিফার নিয়ম 
‘ফকল্যান্ড ব্যানার’ বিতর্ক: মেসিদের শাস্তি কী হতে পারে, কী বলছে ফিফার নিয়ম