পিস্তল-গুলি-পোশাকসহ র‌্যাবের ভুয়া সদস্য গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
২৬ আগস্ট ২০২০, ০৯:০৩আপডেট : ২৬ আগস্ট ২০২০, ০৯:০৩

আটক আনোয়ার পাশা

গাজীপুরে বিদেশি পিস্তল, গুলি ও পোশাকসহ র‌্যাবের ভুয়া সদস্য গ্রেফতার হয়েছে। সোমবার (২৪ আগস্ট) মধ্যরাতে গ্রেফতার করেছে র‌্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃত আনোয়ার পাশার (৩০) বাড়ির ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার শহীদনগর এলাকার। 

উদ্ধার পিস্তল, গুলি ও পোশাক

র‌্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, আউটপাড়া এলাকায় বসবাস করতো আনোয়ার পাশা। সে দেশের বিভিন্ন  এলাকায়  র‌্যাবের মেজর শাহীন, মাসুদ রানা ও ব্যাটালিয়নের অধিনায়কের পরিচয় দিয়ে ব্যবসায়ী, জনপ্রতিনিধিদের (ইন্টারনেটের মাধ্যমে) ফোন দিয়ে প্রতারণা করে আসছিল। প্রতারণার শিকার অনেকেই র‌্যাবের কাছে অভিযোগ করেন। র‌্যাবের মনোগ্রাম, কর্মকর্তার ছবি ব্যবহার করে বিভিন্ন সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভনে প্রতারণা করতো এবং বিকাশ/রকেটের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিত। এছাড়া অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালায় র‌্যাব-১ এর সদস্যরা। পরে একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ আনোয়ার পাশাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে এক ওয়াকিটকি সেট এবং র‌্যাবের পোশাকও উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও প্রতারণার একাধিক মামলা রয়েছে। ২০১৬ সাল থেকে সে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিল।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অনলাইন জুয়ায় কোটি কোটি টাকা লেনদেন করা এজেন্ট গ্রেফতার
অনলাইন জুয়ায় কোটি কোটি টাকা লেনদেন করা এজেন্ট গ্রেফতার
প্রত্যাশিত সংস্কার অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না: নাহিদ ইসলাম 
প্রত্যাশিত সংস্কার অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে না: নাহিদ ইসলাম 
আ.লীগ নেতার পার্কে অসামাজিক কার্যকলাপ, ৮টি ঘর সিলগালা
আ.লীগ নেতার পার্কে অসামাজিক কার্যকলাপ, ৮টি ঘর সিলগালা
এএফসি চ্যালেঞ্জ কাপে ফর্টিসের প্রতিপক্ষ ভারত-কুয়েতের ক্লাব
এএফসি চ্যালেঞ্জ কাপে ফর্টিসের প্রতিপক্ষ ভারত-কুয়েতের ক্লাব
সর্বাধিক পঠিত
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
এক গ্রাহকের ব্যাংকের ৭ লাখ টাকা ব্যবসায়ীর অ্যাকাউন্টে কীভাবে পাঠালেন চীনা নাগরিক
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন
বিএনপি নেতাদের বিরুদ্ধে মামলার এজাহার, পরদিনই ডিসি-ইউএনও বদলি, কী ঘটেছিল সেদিন