চাঁদা না পেয়ে ঠিকাদারকে মারধর, ছাত্রলীগ নেতা আটক

পাবনা প্রতিনিধি
২৯ আগস্ট ২০২০, ২২:৪৪আপডেট : ২৯ আগস্ট ২০২০, ২২:৪৪



আটক ছাত্রলীগ নেতা হাসিবুল খান ছানা সরকারি উন্নয়ন কাজে বাধা প্রদান এবং চাঁদা না দেওয়ায় ওই কাজের ঠিকাদারকে মারধর করার অভিযোগে পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান ছানাকে (৩০) আটক করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) বিকালে সাঁথিয়া থেকে তাকে আটক করা হয়।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স অ্যান্ড কনস্ট্রাকশনস লিমিটেড সাঁথিয়া বাইপাস সড়ক নির্মাণের কাজ করছে। ঠিকাদারি প্রতিষ্ঠানটির অভিযোগ, তাদের কাছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান ছানা বেশ কিছু দিন ধরে বিপুল অংকের টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত টাকা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকিসহ নানাভাবে সরকাবি উন্নয়ন কাজে বাধা হয়ে দাঁড়ায়। তার চাহিদা পূরণ না করায় জের ধরে শনিবার বিকালে এমএম বির্ল্ডাস অ্যান্ড কনস্ট্রাকশনস লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার প্রল্লাদ কুমারকে ব্যাপক মারধর করেন। পরে পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রলীগ নেতাকে আটক করে। 

ওসি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদারি প্রতিষ্ঠান লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএম বির্ল্ডাস এন্ড কনস্ট্রাকশন লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার প্রল্লাদ কুমার জানান, সাঁথিয়ায় কাজ শুরুর পর থেকেই ছানা চাঁদা দাবি করে আসছিল। তার দাবি পূরণ না করায় এর আগে কাজে অনিয়মের মিথ্যা অভিযোগ তুলে ভিডিও পোস্ট দেয়। জোরপূর্বক কাজও বন্ধ করে দেয়। শনিবার শত শত মানুষের সামনে প্রকাশ্যে আমাকে পিটিয়েছে। এ বিষয়ে এম এম বির্ল্ডাস কর্তৃপক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছানার বিরুদ্ধে ভূমি দখল, জলমহাল দখল, চাঁদাবাজি, টেণ্ডারবাজিসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। স্থানীয় সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকুর ঘনিষ্ঠ ও স্নেহভাজন পরিচয় দিয়ে এসব অপকর্ম করায় তার বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায় না বলে জানান স্থানীয়রা।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
হরমুজে যুক্তরাষ্ট্রের ‘অত্যাধুনিক’ সাবমেরিন ড্রোন জব্দের দাবি ইরানের
টিভিতে আজকের খেলা (৯ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৯ সেপ্টেম্বর, ২০২৬)
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
ইতালিতে বাঁধনের ওপর হামলায় জড়িত ৫ জন শনাক্ত: বাংলাফ্যাক্ট
যুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
বিবিসির বিশ্লেষণযুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি