পুলিশি হয়রানির অভিযোগে কৃষক পরিবারের সংবাদ সম্মেলন

কুড়িগ্রাম প্রতিনিধি
৩০ আগস্ট ২০২০, ২০:২৯আপডেট : ৩০ আগস্ট ২০২০, ২২:০৫

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক আব্দুর রহমান কুড়িগ্রামে পুলিশি হয়রানির প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন ক‌রে‌ছে ভুক্ত‌ভোগী এক কৃষক প‌রিবার। এ সময় কৃষক আব্দুর রহমান ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করেন, তাদের ওপর নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন কবীর, উপ-প‌রিদর্শক (এসআই) তাজেদুর রহমান ফারুকী ও তদন্ত কর্মকর্তা মাহমুদ হাসান নির্যাতন করছেন।

র‌বিবার (৩০ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়ত‌নে আ‌য়ো‌জিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষক আব্দুর রহমান। এ সময় তার দুই ছেলেসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে কৃষক আব্দুর রহমান অভিযোগ করেন, আদালতে জমিজমা সংক্রান্ত চলমান মামলায় তদন্তে বিবাদীপক্ষের সঙ্গে হাত মিলিয়ে ওসি ও অন্য কর্মকর্তারা তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। শুধু তাই নয়, মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য তার কাছ থেকে জোর করে মুচলেকা নেওয়া হয়েছে।

এ অবস্থায় পরিবারের নিরাপত্তাসহ মামলার পুনঃতদন্ত সাপেক্ষে ন্যায়বিচার দাবি করেন কৃষক আব্দুর রহমান ও তার প‌রিবা‌রের সদস‌্যরা।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গবেষণায় চৌর্যবৃত্তি রোধে অভিন্ন নীতিমালা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান
গবেষণায় চৌর্যবৃত্তি রোধে অভিন্ন নীতিমালা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান
বালি ভ্রমণে ভারতীয় রেলের প্যাকেজ ঘোষণা, বাংলাদেশিদের জন্য কতটা কাজে আসবে
বালি ভ্রমণে ভারতীয় রেলের প্যাকেজ ঘোষণা, বাংলাদেশিদের জন্য কতটা কাজে আসবে
রাজধানীতে বাসায় নারীকে গুলি: অস্ত্রসহ গ্রেফতার ৩
রাজধানীতে বাসায় নারীকে গুলি: অস্ত্রসহ গ্রেফতার ৩
নেপালের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন মামুনুল হক
নেপালের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন মামুনুল হক
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’