সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে পোশাক বিতরণ

ফেনী প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫৫আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫৫

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে পোশাক বিতরণ করা হয় ফেনীতে সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিষ্ঠান ‘প্রত্যয় পাঠশালা’র শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ৬৫ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে সেলাই করা শার্ট-প্যান্ট তুলে দেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান। জেলা প্রশাসনের উদ্যোগে ফেনী রেলওয়ে স্টেশন-কেন্দ্রিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’ ওই পাঠাশালা পরিচালনা করে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সহায়’ এর সহযোগিতায় শিশুদের এ উপহার দেওয়া হয়েছে।

শিশুদের জীবনযাত্রার কথা উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে অনেকের মা-বাবা বিভিন্ন জায়গায় কাজ করে সংসার চালান। তাদের তেমন কোনও আয়ের উৎস নেই। এ বাচ্চাগুলো রাস্তায় ঘুরে বেড়ায়। এ জন্য আমরা তাদের সহায়তা করেছি। আমরা চাই, এ ধরনের শিশুরা যেন কোনও অবহেলা বা নির্যাতনের শিকার না হয়। সবাইকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে।’

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এ ধরনের উদ্দীপনামূলক কাজে বসার অংশগ্রহণ এবং জেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।’

পোশাক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফেনী পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লুৎফুর রহমান খোকন হাজারী, সহায় এর সভাপতি মঞ্জিলা মিমিসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও সহায় সংগঠনের সদস্যরা।

উল্লেখ্য, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদানের উদ্দেশ্যে স্বেচ্ছাসেবী সংগঠন সহায় ২০১২ সাল থেকে ফেনী রেলওয়ে স্টেশনে কার্যক্রম শুরু করে। এখানে পাঠদান ছাড়াও শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মায়ের ডাকের দেওয়া গুমের অভিযোগ যেন রাজনৈতিক বিবেচনায় তদন্ত না হয়’ 
‘মায়ের ডাকের দেওয়া গুমের অভিযোগ যেন রাজনৈতিক বিবেচনায় তদন্ত না হয়’ 
চার বছর পর গম রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার ভারতের, বাংলাদেশের লাভ কোথায়?
চার বছর পর গম রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার ভারতের, বাংলাদেশের লাভ কোথায়?
এক রাতে ৪৬ শিক্ষক বদলি, ক্ষুব্ধ আইডিয়ালের শিক্ষক-অভিভাবক 
এক রাতে ৪৬ শিক্ষক বদলি, ক্ষুব্ধ আইডিয়ালের শিক্ষক-অভিভাবক 
পাল্লা দিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অপকর্মে সম্পৃক্ত হচ্ছে: রাশেদ খাঁন  
পাল্লা দিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অপকর্মে সম্পৃক্ত হচ্ছে: রাশেদ খাঁন  
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী