রাজবাড়ীতে বালুবাহী ২৬টি ট্রাক আটক

রাজবাড়ী প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২০, ১৩:০০ আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ১৩:০৩

রাজবাড়ী রাজবাড়ীতে ট্রাফিক পুলিশের অভিযানে বালুবাহী ২৬টি ট্রাক আটক করে মোটরযান আইনের বিভিন্ন ধারায় মামলা দেওয়া হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত থেকে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে ট্রাকগুলো আটক করা হয়।

রাজবাড়ীর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) তাজ জানান, রাজবাড়ী শহরসহ বিভিন্ন এলাকা দিয়ে দীর্ঘদিন ধরে বালুবাহী ট্রাক চলাচল করে সড়ক নষ্ট করে ফেলছে। জনসাধারণের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৩১ আগস্ট দিবাগত রাত থেকে ১ সেপ্টেম্বর সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সড়কে অভিযান চালিয়ে ২৬টি বালুবাহী ট্রাক আটক করা হয়। পরে মোটরযান আইনের অপরাধ অনুযায়ী প্রতিটি ট্রাকের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা দেওয়া হয়। একই সঙ্গে ট্রাক চালকদের সচেতন করা হয় তারা যেন সড়ক বালুবাহী ট্রাক চালিয়ে ক্ষতি না করে।

উল্লেখ্য, এই প্রথম ট্রাফিক পুলিশের অভিযানে ২৬টি বালুবাহী ট্রাক আটক করা হলো। আটক ট্রাকগুলো রাজবাড়ী পুলিশ লাইন্সের মাঠে রাখা হয়েছে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সংঘর্ষে রণক্ষেত্র: পুলিশ বক্স-গাড়িতে আগুন-টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, বিজিবি মোতায়েন
ছয় ঘণ্টা অচল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংঘর্ষে রণক্ষেত্র: পুলিশ বক্স-গাড়িতে আগুন-টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, বিজিবি মোতায়েন
সাবেক রাষ্ট্রদূতের স্ত্রী খুন: ছেলে কারাগারে, গৃহকর্মীর জবানবন্দি
সাবেক রাষ্ট্রদূতের স্ত্রী খুন: ছেলে কারাগারে, গৃহকর্মীর জবানবন্দি
জ্ঞানেশ কুমার জেলে যাবেন: দিল্লির সমাবেশে ২০২৪-এর নির্বাচনকে অবৈধ বললেন রাহুল
জ্ঞানেশ কুমার জেলে যাবেন: দিল্লির সমাবেশে ২০২৪-এর নির্বাচনকে অবৈধ বললেন রাহুল
সর্বাধিক পঠিত
রণক্ষেত্র মিরপুর-১০
রণক্ষেত্র মিরপুর-১০
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
ঢাকার এক শিক্ষাপ্রতিষ্ঠানেই ‘জিপিএ-৫’ কুমিল্লা বোর্ডের সমান
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
৫২ বছর বয়সে এইচএসসি পাস করলেন শেফালী
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে পুকুরে জামায়াতের লংমার্চের বাস, নিহত ১: ঘটনাস্থলে দুই এমপি
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি
স্কুলে শিক্ষকদের জিনস-টি-শার্ট পরা নিষিদ্ধ, বন্ধ হচ্ছে ডিজে পার্টি