সিদ্ধিরগঞ্জে তিতাসের উচ্ছেদ অভিযান, ৩৪০ ফুট গ্যাস পাইপ অপসারণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২০, ১৯:০৩আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৯:০৮

তিতাসের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় ৩৪০ ফুট অবৈধ গ্যাসের পাইপ অপসারণ ও ছয়টি বাড়ির অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও র‌্যাব-১১ এর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ফতুল্লা জোনের ব্যবস্থাপক প্রকৌশলী রবিউল ইসলাম, ব্যবস্থাপক প্রকৌশলী (মিটারিং অ্যান্ড বিজিল্যান্স) গোলাম মোস্তফা ও র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক জসিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার মো. সম্রাট তালুকদার প্রমুখ।

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ফতুল্লা জোনের ব্যবস্থাপক রবিউল ইসলাম জানান, সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকায় বেলা ১১টা থেকে বিকাল পর্যন্ত র‌্যাবের সহযোগিতায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ সময় অবৈধভাবে নেওয়া ৩৪০ ফুট গ্যাসের পাইপ অপসারণ করা হয়েছে। এছাড়াও ছয়টি বাসাবাড়িতে নেওয়া গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

তিনি বলেন, অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।। এ অভিযান অব্যাহত থাকবে।

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় গত ৪ সেপ্টেম্বর রাত পৌঁনে ৯টায় ফতুল্লা পশ্চিম তল্লা বাইতুস সালাত জামে মসজিদে এশার নামাজ আদায়ের সময় বিস্ফোরণে ৩১ জন মুসুল্লি নিহত হন। একই ঘটনায় এখনও পাঁচ জন অগ্নিদগ্ধ অবস্থায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তিতাস, ফায়ার সার্ভিস, জেলা প্রশাসন, ডিপিডিসি ও সিটি করপোরেশন পাঁচটি পৃথক তদন্ত কমিটি গঠন করে। এ বিস্ফোরণের ঘটনায় ফতুল্লা থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। ঘটনার তদন্ত কমিটি সরেজমিন তদন্তে এসে প্রাথমিকভাবে ধারণা করেছেন গ্যাসের লিকেজ থেকেই মসজিদে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের ঘটনার পর টনক নড়ে তিতাস কর্তৃপক্ষের। ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনার পর পর তিতাস গ্যাসের অবৈধ সংযোগের বিষয়টি সামনে আবারও সামনে আসে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি