ছাত্রকে লাঠি দিয়ে পিটিয়ে শিক্ষক কারাগারে

বরিশাল প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২০, ০৪:২৪আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ০৪:২৫

বরিশাল

বাড়ি থেকে ফিরতে দেরি করায় বরিশালের গৌরনদী উপজেলার একটি মাদ্রাসার আবাসিক ছাত্র ইয়াসিন হাওলাদারকে গাব গাছের লাঠি দিয়ে পিটিয়ে আহত করায় শিক্ষক শরিফুল মাহমুদকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে ইয়াসিনের পিতা বাচ্চু হাওলাদার মামলা দায়ের করেন। এরপর দুপুরে ওই শিক্ষককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

উপজেলার হোসনাবাদ মদিনাতুন উলুম নূরানী হাফেজী মাদ্রাসার নাজেরা বিভাগের ছাত্র ইয়াসিন এবং আটক শরিফুল একই বিভাগের শিক্ষক।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান জানান, মাদ্রাসার বেতন আনার জন্য ইয়াসিন বৃহস্পতিবার ক্লাস শেষে বাড়ি যায়। শুক্রবার বিরামহীন বৃষ্টি ও তার (ইয়াসিন) পিতা টাকা দিতে না পারায় সে সেদিন মাদ্রাসায় ফেরেনি। শনিবার দুপুরে মাদ্রাসায় গেলে শিক্ষক হাফেজ শরিফুল মাহমুদ গাব গাছের লাঠি দিয়ে পিটিয়ে আহত করে শিশু ইয়াসিনকে।

শিশুটির চিৎকারের স্থানীয়রা তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। এই ঘটনায় শিশুটির পিতা মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। দুপুরে বরিশাল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত আসামিকে কারাগারে পাঠায়।

এ ব্যাপারে থানা হাজাতে বসে হাফেজ শরিফুল মাহমুদ বলেন, 'ইয়াসিন প্রায়ই ক্লাস বন্ধ দিয়ে বাড়ি যায়। ইয়াসিনের দেখাদেখি অন্য শিশুরা নষ্ট হয়ে যাচ্ছিলো। তাই ওকে শাসন করেছি।'

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাছের প্রজাতি পুনরুদ্ধারে চীনের যত প্রচেষ্টা
মাছের প্রজাতি পুনরুদ্ধারে চীনের যত প্রচেষ্টা
অনিদ্রা ও ক্যানসার ঝুঁকি, কী বলছে নতুন গবেষণা
অনিদ্রা ও ক্যানসার ঝুঁকি, কী বলছে নতুন গবেষণা
৮৩ বছর বয়সেও ভোর ৪টা পর্যন্ত শুটিং, অমিতাভ বচ্চনের জীবনদর্শন যেন এক জীবন্ত পাঠশালা
৮৩ বছর বয়সেও ভোর ৪টা পর্যন্ত শুটিং, অমিতাভ বচ্চনের জীবনদর্শন যেন এক জীবন্ত পাঠশালা
বাজেটে কার জন্য কী চমক 
বাজেটে কার জন্য কী চমক 
সর্বাধিক পঠিত
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
স্পা সেন্টারে ‘ব্ল্যাকমেইল’ ফাঁদ
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়
আবাসিক হোটেলে ইউপি সদস্যের লাশ, সিসিটিভি ফুটেজে নাটকীয় মোড়
তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব
তোফায়েল আহমেদসহ সাবেক ১৬ এমপির মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব