ফল চাষে লাভবান হচ্ছেন গোপালগঞ্জের চাষিরা

মোজাম্মেল হোসেন মুন্না, গোপালগঞ্জ
০৩ অক্টোবর ২০২০, ১৯:২৭আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ১৯:৩০

বাগানে নানা জাতের ফল অসময়ে গাছে পেকে রয়েছে বড় বড় আম,গাছ ভর্তি থাই নারকেল গাছে ডাব, দেশি-বিদেশি ফলের সমাহার, তার সঙ্গে রয়েছে ঔষধি গাছ ও ফুলের বাহার। যেখানে আসলে মন ভরে যায়। বলছিলাম গোপালগঞ্জ হর্টিকালচার সেন্টারের কথা। ঢাকা-খুলনা মহাসড়কের পাশে কাশিয়ানীর রাতইলে এই প্রতিষ্ঠানটি গত কয়েক বছরেই কৃষির উন্নয়নে এলাকার মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছে।

দেশি-বিদেশি আম,জাম, লিচু, নারকেলসহ বিভিন্ন প্রজাতির গাছে ঠাসা গোপালগঞ্জের কাশিয়ানীতে অবস্থিত হর্টিকালচার সেন্টার। এখানে গেলে পাওয়া যাবে অন্তত অর্ধ শতাধিক প্রজাতির বিভিন্ন ফলের কলমের ও বীজ থেকে তৈরি ফলের চারা। বিশেষ করে অনেক দাম দিয়ে যেসব বিদেশি ফল বাজার থেকে কিনে খেতে হয় তার অধিকাংশই পাওয়া যায় এই সেন্টারটিতে। স্বল্প দামে বিক্রি হচ্ছে এসব গাছের চারা। 

কাজু বাদাম, মিশরীয় ডুমুর, রাম্বুটান, অ্যাভোকেডো, থাই নারকেল, কমলা, মাল্টা, কফি, বারোমাসি আমসহ অসংখ্য প্রজাতির দেশি-বিদেশি ফলের চারায় ভরা পুরো এই সেন্টারটি এলাকার শুধু কৃষকই না, সৌখিন ফল চাষিদের বাগান তৈরিতে বিশেষ ভূমিকা রাখছে। স্বল্প দামে কলম চারা ও বীজ থেকে তৈরি চারা নিয়ে অনেকেই এখন সাবলম্বী। বিশেষ করে এ জেলায় মাল্টা চাষ করে অসংখ্য কৃষক লাভের মুখ দেখছে।

কাশিয়ানীর জামাল মোল্লা, মুকসুদপুরের জিয়াউদ্দিন জানান, এই সেন্টারে স্বল্প দামে বিভিন্ন ফলের চারা বিক্রি করা হয়ে থাকে। এখান থেকে বিভিন্ন ফলের চারা নিয়ে বাগান তৈরি করে আমরা ভালো আছি। আমাদের দেখে অনেকেই এই সেন্টার থেকে চারা নিয়ে বাগান তৈরিতে উৎসাহিত হচ্ছেন।

গোপালগঞ্জ হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক মো. আমিনুল ইসলাম জানান, এই হল্টিকালচার সেন্টারে পাঁচ শতাধিক প্রজাতির ফলমূলের চারা আমরা বিক্রি করে থাকি। বিশেষ করে থাইল্যান্ড থেকে আনা আম, নারকেল গাছ’সহ দেশি-বিদেশি ফলের চারা এখানে পাওয়া যায়। তিনি জেলাবাসীকে এখান থেকে চারা নিয়ে ফল বাগান তৈরি করে নিজেদের ভাগ্য বদলের আহ্বান জানান।

বিভিন্ন প্রকারের ফলের চাষ করে এলাকার ফলের চাহিদা মেটানোর পাশাপাশি আর্থিকভাবে এলাকার চাষিরা লাভবান হবেন এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

/আরআইজে/
সম্পর্কিত
গোপালগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
গোপালগঞ্জে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক ও ইজিবাইক খালে, আহত ৪
গোপালগঞ্জে মেসির ১৬ ফুটের ভাস্কর্য, নেইমারের প্রতিকৃতি নিয়ে উচ্ছ্বাস
সর্বশেষ খবর
প্রতিবন্ধীদের উন্নয়নে করপোরেট খাতকে দীর্ঘমেয়াদি বিনিয়োগের আহ্বান
প্রতিবন্ধীদের উন্নয়নে করপোরেট খাতকে দীর্ঘমেয়াদি বিনিয়োগের আহ্বান
নেতার বাসায় গুলিবিদ্ধ ঘনিষ্ঠ সহযোগী, গুলি করলো কে?
নেতার বাসায় গুলিবিদ্ধ ঘনিষ্ঠ সহযোগী, গুলি করলো কে?
সাইবার সেফটি আইনের ধারার বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
সাইবার সেফটি আইনের ধারার বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
১১ মাসে এনবিআরের রাজস্ব আদায় ছাড়ালো ৩ লাখ ৬০ হাজার কোটি
১১ মাসে এনবিআরের রাজস্ব আদায় ছাড়ালো ৩ লাখ ৬০ হাজার কোটি
সর্বাধিক পঠিত
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
আলোচিত ৩ ইউপির কী নাম রাখতে বললেন প্রধানমন্ত্রী, যা জানালেন প্রতিমন্ত্রী
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস