যেভাবে দেলোয়ার-বাদলকে গ্রেফতার করে র‌্যাব

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২০, ১৬:২৭আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ১৮:১০

যেভাবে দেলোয়ার-বাদলকে গ্রেফতার করে র‌্যাব রাতে পালাতে গিয়ে পিস্তল, ম্যাগজিন ও ২ রাউন্ড গুলিসহ র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে ‘নোয়াখালীতে বিবস্ত্র করে নারী নির্যাতন’ মামলার অন্যতম আসামি দেলোয়ার হোসেন। সে দেলোয়ার বাহিনীর প্রধান। রবিবার (৪ অক্টোবর) দিনগত রাত আড়াইটার দিকে র‌্যাব-১১ সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে দেলোয়ারকে গ্রেফতার করে র‌্যাব।
পরে তার দেওয়া তথ্যে ভোর সাড়ে ৫টায় ঢাকা জেলার কামরাঙ্গীরচর ফাঁড়ির গলি এলাকা থেকে চাঞ্চল্যকর এই নারী নির্যাতন ঘটনার প্রধান আসামি মো. নুর হোসেন বাদলকে গ্রেফতার করা হয়।
সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টায় নারায়ণগঞ্জ আদমজী নগর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন র‌্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম।
‌নোয়াখালীর স্থানীয় সূত্রে জানা গেছে, ওই নারীর ১৮ বছর আগে বিয়ে হয়। তার স্বামী দ্বিতীয় বিয়ে করায় কয়েক বছর আগে তিনি বাপের বাড়ি চলে আসেন। তার এক ছেলে ও মেয়ে আছে। মেয়ের বিয়ে হয়ে গেছে। বাড়িতে ওই নারী ছেলে ও এক ভাইয়ের সঙ্গে থাকতেন। গত ২ সেপ্টেম্বর গৃহবধূর সঙ্গে দেখা করতে আসেন তার স্বামী। এ সময় অপরিচিত লোক দাবি করে তাকে বেঁধে রাখে স্থানীয় বখাটেরা।
র‌্যাব-১১ জানায়, ২ সেপ্টেম্বর রাতে ওই নারীর ঘরে ঢুকে তাকে বিবস্ত্র ও নির্যাতন করে ভিডিও ধারণ করা হয়। গত ৪ অক্টোবর ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ছড়িয়ে পড়লে দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। নির্যাতনের ঘটনার ৩৩ দিন পর ১৯ জনকে আসামি করে ৪ অক্টোবর রাত ১টার দিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন নির্যাতিতা গৃহবধূ। পাশাপাশি ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও একটি মামলা হয়।
র‌্যাব-১১ অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম জানান, মামলার পর থেকেই র‌্যাব ব্যাপকভাবে গোয়েন্দা নজরদারি শুরু করে। র‌্যাব অস্ত্রসহ প্রথমেই রাতে আটক করে সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেনকে। পরে তার দেওয়া তথ্যে ঢাকা জেলার কামরাঙ্গীরচর ফাঁড়ির গলি এলাকা থেকে মো. নুর হোসেন বাদলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দায় স্বীকার করেছেন আটককৃতরা।
র‌্যাব জানায়, ‘দেলোয়ার বাহিনী’ এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং নানান সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত এবং দেলোয়ার এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের ভয়ে এলাকার লোকজন ভীতসন্ত্রস্ত। এ ঘটনায় জড়িত অন্য অপরাধীদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান