গৃহবধূ নির্যাতনের ঘটনায় প্রতীকী চক্ষুলজ্জা মিছিল ও বিক্ষোভ

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৫ অক্টোবর ২০২০, ১৭:১৫ আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ১৭:৪৯

প্রতীকী চক্ষুলজ্জা মিছিল ও বিক্ষোভ সমাবেশ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৭নং একলাশপুর ইউনিয়নের এক গৃহবধূকে (৩৬) বিবস্ত্র ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রতীকী চক্ষুলজ্জা মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

আজ সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এটির আয়োজন করে বৃহত্তর নোয়াখালীর জনপ্রিয় সংগঠন ‘নিরাপদ নোয়াখালী চাই’।

সমাবেশে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক সাইফুর রহমান রাসেল বলেন, বেগমগঞ্জের একলাশপুরে আমার বোনের ওপর বর্বরোচিত নগ্ন হামলা ও শ্লীলতাহানির ঘটনা ৭১-এর বিভীষিকাময় কালো অধ্যায়কেও হার মানায়। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি মহান সংসদে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান করে বঙ্গবন্ধুর সোনার বাংলাকে কলঙ্কমুক্ত করুন, অন্যথায় এদেশ বিশ্বের কাছে ধর্ষণের নগরী বলে পরিচিত হবে।

এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব ও বাংলার পরশ ২৪ডটকম সম্পাদক সময় মুরাদ, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক শাহ জালাল।

অপরদিকে, রবিবার (৪ অক্টোবর) দুপুর থেকে নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে জেলায় তোলপাড় সৃষ্টি হয়। এরপরই অভিযানে নামে প্রশাসন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ও র‌্যাব অভিযান চালিয়ে এ পর্যন্ত চার জনকে গ্রেফতার করেছে।


/আরআইজে/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংক পেলো নতুন এমডি
জনতা, অগ্রণী ও বেসিক ব্যাংক পেলো নতুন এমডি
আইজিপির ক্রসফায়ার মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে স্পষ্ট ব্যাখ্যা দাবি করলো আসক
আইজিপির ক্রসফায়ার মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে স্পষ্ট ব্যাখ্যা দাবি করলো আসক
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুট: জামায়াত এমপির জামাতাসহ ২ জনের জামিন
নিউ গিনি প্রোপার্টিজে ভাঙচুর-লুট: জামায়াত এমপির জামাতাসহ ২ জনের জামিন
টানা চতুর্থবার দেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক ইউসিবি
টানা চতুর্থবার দেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক ইউসিবি
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি