ট্রেনের ধাক্কায় বাস উল্টে নিহত ৩

ফেনী প্রতিনিধি
১১ অক্টোবর ২০২০, ১০:১৫আপডেট : ১১ অক্টোবর ২০২০, ১০:৪৭

ট্রেনের ধাক্কায় বাস উল্টে নিহত ৩ ফেনীর ফতেপুর রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় বাস উল্টে তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছে। রবিবার (১১ অক্টোবর) ভোর ৬টার দিকে এই ঘটনা ঘটে। এই সময় ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

ফেনী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার মুহাম্মদ আবু তাহের মাসুম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ট্রেনটি উদ্ধারে কাজ চলছে। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বাসটি সরিয়ে ট্রেন লাইনের বাইরে আনা হয়েছে। নিহতদের মৃতদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

ট্রেনের ধাক্কায় বাস উল্টে নিহত ৩ বাসের আহত যাত্রীরা জানায়, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা এনআর পরিবহনের বাসটি কুমিল্লার নূরজাহান হোটেলে যাত্রাবিরতির পর আবার ছাড়ে। ভোর ৬টার দিকে হঠাৎ প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায় যাত্রীদের। এরপর তারা দেখে বাসটি উল্টে আছে। অনেকেই ঘুমে আচ্ছন্ন ছিল। বাসের ড্রাইভারের কোনও গাফিলতি আছে কিনা তা জানা যায়নি।

ফেনী মহিপাল হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) তসলিম উদ্দিন বলেন, ‘ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে এখন পর্যন্ত ১২ থেকে ১৩ জনকে হাসপাতালে পাঠাতে সক্ষম হয়েছি।’

/এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম