নারায়ণগঞ্জে সংবাদকর্মীকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ অক্টোবর ২০২০, ২৩:১৫আপডেট : ১২ অক্টোবর ২০২০, ০১:৩১

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের বন্দরে শত্রুতার জের ধরে স্থানীয় দৈনিক বিজয় পত্রিকার সাংবাদিক ইলিয়াছকে (৫২) কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার (১১ অক্টোবর) রাত আটটার দিকে উপজেলার আদমপুর এলাকায় এ খুনের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি ফখরুল ইসলাম। তিনি জানান, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তুষার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা উদ্ঘাটনের জন্য তুষারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে আরও যারা জড়িত রয়েছে তাদের গ্রেফতার করার জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে শত্রুতার কারণে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন, নিহত ইলিয়াছ তার পত্রিকার বন্দর প্রতিনিধি ছিলেন। তবে হত্যার কারণ সম্পর্কে কিছু বলতে পারেননি তিনি।

নিহত ইলিয়াছ বন্দরের জিওধারা চৌরাস্তা এলাকার মজিবুর রহমানের ছেলে।

বন্দর থানার এস আই তাহিদুল ইসলাম জানান, রাতে বন্দরের আদমপুর এলাকায় কে বা কারা স্থানীয় সংবাদকর্মী ইলিয়াছকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া ) নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন