গাজীপুরে নিষিদ্ধ হরকাতুল জিহাদের দুই সদস্য গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২০, ২২:৪৭ আপডেট : ১৮ অক্টোবর ২০২০, ২২:৪৭






আটক দুই হরকাতুল জিহাদ সদস্য গাজীপুরের শ্রীপুর থেকে নিষিদ্ধ জঙ্গী সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের (হুজিবি) সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের সদস্যরা।

শনিবার (১৮ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৩টায় দক্ষিণ বারতোপা ১নং মাওনা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ১০টি উগ্রবাদী বই এবং ২৩ পাতা লিফলেট উদ্ধার করা হয়। র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের ইনচার্জ লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতদের একজন ময়মনসিংহের কোতোয়ালি থানার মীর কান্দাপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে সারোয়ার হোসেন সবুজ (২০)। তিনি শ্রীপুরের মাওনা ইউনিয়নের বেতঝুড়ি (মহিলা মোড়) মসজিদেরর ইমাম ও খতিব। অপরজন ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার করয়াপাড়া এলাকার সাদেক আলীর ছেলে এহসানুল হক (২৪)। তিনি শ্রীপুরের বড়বাইদ আব্দুল হামিদ মাস্টার জামে মসজিদের ইমাম ও খতিব।

জঙ্গী কার্যক্রমের উদ্ধারকৃত আলামত র‌্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের ইনচার্জ লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই মাঠে অভিযান চালানো হয়। পরে তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে। তারা মসজিদে ইমাম ও খতিব পেশার পাশাপাশি নির্জন বনে প্রশিক্ষণ ও নতুন সদস্য সংগ্রহে লিপ্ত ছিলেন বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে। প্রশিক্ষণ কার্যক্রম শেষ হওয়ার পর সীমান্ত পাড়ি দিয়ে তারা কাশ্মির ও আফগানিস্তানে যাওয়াসহ দেশের অভ্যন্তরে নাশকতার পরিকল্পনা করছিলেন। তারা আফগানিস্তানের তালেবানদের সমর্থক হিসেবে ইসলামি খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছিলেন। আফগানিস্তান ও কাশ্মিরে ইসলামি খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গাজীপুরে শ্রীপুরের বারতোপা নির্জন গহীন বনে তালেবানি প্রশিক্ষণ প্রদান করেন তারা।
গ্রেফতারকৃতরা জানান, উগ্রবাদী কার্যক্রমে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করার জন্য বই ও লিফলেট বিতরণ করতেন। এছাড়া তহবিল গঠন, বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বিনষ্ট, নিষিদ্ধ সংগঠনকে সমর্থন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস ও গুপ্ত হত্যার ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টানা চতুর্থবার দেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক ইউসিবি
টানা চতুর্থবার দেশের সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক ইউসিবি
হামজার সঙ্গে খেলবেন, গোল করবেন: বড় স্বপ্ন মাহির
হামজার সঙ্গে খেলবেন, গোল করবেন: বড় স্বপ্ন মাহির
হিট প্রকল্পের পরিচালক হিসেবে যোগ দিলেন অধ্যাপক রাকিবুল হক
হিট প্রকল্পের পরিচালক হিসেবে যোগ দিলেন অধ্যাপক রাকিবুল হক
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা সোহাগের ৩ দিনের রিমান্ড
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শ্রমিকলীগ নেতা সোহাগের ৩ দিনের রিমান্ড
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি
সাময়িকভাবে পূর্ণ মন্ত্রীর মর্যাদা পেলেন হুমায়ুন কবির, প্রজ্ঞাপন জারি