গৌরীপুর স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভ্র হত্যাকাণ্ডে মামলা দায়ের

ময়মনসিংহ প্রতিনিধি
২০ অক্টোবর ২০২০, ০০:১২আপডেট : ২০ অক্টোবর ২০২০, ০০:২৪

মাসুদুর রহমান শুভ্র ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদুর রহমান শুভ্র হত্যাকাণ্ডের ঘটনায় পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম ও বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদসহ ১৪ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৯অক্টোবর) রাত আটটার সময় নিহত মাসুদুর রহমান শুভ্রর ছোট ভাই আবিদুর রহমান আবিদ থানায় অভিযোগ দাখিল করেন।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন জানান, মাসুদুর রহমান শুভ্র হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী হিসেবে পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম এবং প্রধান আসামি ময়লাকান্দা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিয়াদুজ্জামান রিয়াদসহ ১৪ জনকে আসামি করে নিহত শুভ্রর ছোট ভাই আবিদুর রহমান আবিদ বাদী হয়ে থানায় অভিযোগ দাখিল করেছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দাখিল করতে দেরি করায় মামলা নিতেও দেরি হয়েছে। এজাহারভুক্ত বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের তৎপরতা চলছে জানান ওসি।

পৌর মেয়র রফিকুল ইসলাম মামলার বাদী আবিদুর রহমান জানান, ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদের সঙ্গে ব্যক্তিগত শত্রুতাকে কাজে লাগিয়ে পৌর মেয়র রফিকুল ইসলাম পরিকল্পনা করে তার ভাইকে হত্যা করেছে। দ্রুত বিচারের মাধ্যমে তার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি।

পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম জানান, শুভ্র হত্যাকাণ্ডের সঙ্গে তিনি এবং তার পরিবার কোনোভাবেই জড়িত না। আওয়ামী লীগের একটি পক্ষ তার সুনাম নষ্ট করতে শুভ্র হত্যাকাণ্ডের মামলায় আসামি হিসেবে তাকে জড়িয়েছে। সুষ্ঠু তদন্ত হলে হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত তা বের হয়ে আসবে বলে জানান পৌর মেয়র।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান আর ভেনিজুয়েলা এক নয়: ট্রাম্প
ইরান আর ভেনিজুয়েলা এক নয়: ট্রাম্প
যমুনায় পানি বাড়তেই চরাঞ্চলে ভাঙন শুরু
যমুনায় পানি বাড়তেই চরাঞ্চলে ভাঙন শুরু
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি