হত্যা মামলার আসামি হওয়ায় পৌর মেয়রকে দল থেকে বহিষ্কার

ময়মনসিংহ প্রতিনিধি
২১ অক্টোবর ২০২০, ১১:০৮আপডেট : ২১ অক্টোবর ২০২০, ১১:০৮

রফিকুল ইসলাম ময়মনসিংহের গৌরীপুর পৌর আওয়ামী লীগের সভাপতির পদ থেকে পৌর মেয়র রফিকুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলার আসামি হওয়ায় এবং জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কার্যকরী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধু ভূষণ জানান, কার্যকরী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ ও তার স্বাক্ষরিত বহিষ্কারাদেশ জেলা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের কাছে পাঠানো হয়েছে।

শুভ্র হত্যার পরিকল্পনাকারী হিসেবে মামলায় আসামি করা হয়েছে– পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, তার দুই ভাই সৈয়দ তৌফিকুল ইসলাম, সৈয়দ মাজহারুল ইসলাম জুয়েল, মহিলা কান্দা ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রিয়াদুজ্জামান রিয়াদ, রিয়াদের ভাই কার্জন, গৌরীপুর বাজার এলাকার শাকিব আহমেদ, রিফাত, মুজাম্মেল, সুমন, খাইরুল, হানিফ ও অজ্ঞাত সাত-আটজনকে।

এদিকে শুভ্র হত্যায় এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারের দাবিতে আন্দোলনে নেমেছে গৌরীপুরের স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীসহ আওয়ামী লীগের একাংশ। স্থানীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ জানান, শুভ্র হত্যায় জড়িত এবং মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় আনার জন্য স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান