কবরস্থান পেলো বেদে সম্প্রদায়

মানিকগঞ্জ প্রতিনিধি
২১ অক্টোবর ২০২০, ১৯:৪৬আপডেট : ২১ অক্টোবর ২০২০, ১৯:৪৬

কবরস্থান পেলো বেদে সম্প্রদায়

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় বেদে সম্প্রদায়ের লোকজন মৃত্যুর পর দাফনের ক্ষেত্র বিভিন্ন সমস্যার মুখে পড়তেন। তবে এখন সেই সমস্যা দূর হয়েছে। মৃত্যুর পর এই সম্প্রদায়ের লোকজনের দাফনের জন্য নির্দিষ্ট কবরস্থানের ব্যবস্থা হয়েছে। তাদের কবরস্থানের ঝিটকা শালখাই এলাকায় ১৩ শতক জমি দান করেছেন জন্য পুলিশের দুই কর্মকর্তা।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান কবরস্থানটি উদ্বোধন করেন।

সরেজমিনে জানা গেছে, ঝিটকা হাট বাসুদেবপুর এলাকায় প্রায় চার যুগ ধরে বেদে সম্প্রদায়ের ১৩০টি পরিবারের বসবাস। মাছ শিকার ও মেলায় রকমারি জিনিসপত্র বিক্রি করা আয়েই কোনোরকমে চলে তাদের সংসার। এই সম্প্রদায়ের কেউ মারা গেলে স্থানীয় কবরস্থানে দাফন করতে বিভিন্ন বাধার সম্মুখীন হতেন। অধিকাংশ পরিবারের মৃত ব্যক্তিকে নিজ নিজ বাড়িতেই দাফন করা হতো।

এই বিষয়টি মানিকগঞ্জ পৌর এলাকার বাসিন্দা এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) গাজীপুরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত করিম জানতে পারেন। পরে তিনি ডিআইজি হাবিবুর রহমানকে বিষয়টি অবগত করেন। এরপর ডিআইজি হাবিবুর রহমান ও এএসপি এনায়েত করিম যৌথভাবে ১৩ শতক জমি কেনেন। এই জমিতে বেদে সম্প্রদায়ের লোকজনের জন্য কবরস্থান নির্মাণ করা হয়।

বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে ওই কবরস্থানটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ডিআইজি হাবিবুর রহমান, মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) হোসাইন মোহাম্মদ রায়হান, এএসপি এনায়েত করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন এবং স্থানীয় গালা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিক বিশ্বাস প্রমুখ।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ, এক্সপো হচ্ছে ঢাকায়
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে উচ্চশিক্ষার সুযোগ, এক্সপো হচ্ছে ঢাকায়
দেশজু‌ড়ে সতর্কতা জা‌রি পুলিশ সদর দফত‌রের
দেশজু‌ড়ে সতর্কতা জা‌রি পুলিশ সদর দফত‌রের
মৃত প্রিয়জনের কণ্ঠে কথা বলবে এআই, শোকের সঙ্গী নাকি ব্যবসার হাতিয়ার?
মৃত প্রিয়জনের কণ্ঠে কথা বলবে এআই, শোকের সঙ্গী নাকি ব্যবসার হাতিয়ার?
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
দেশের একমাত্র আইকনিক রেলস্টেশনটি বেসরকারি খাতে দেওয়া হচ্ছে
সর্বাধিক পঠিত
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
‘এনসিপির সালাউদ্দিনকে গ্রেফতার না করলে আইন হাতে তুলে নেওয়া হতে পারে’
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
এবার নাসীরুদ্দীনের সঙ্গে কথোপকথনের প্রমাণ দিলেন রাশেদ খাঁন
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
রাজধানীতে ঘরে ঢুকে নারী চিকিৎসককে হত্যা
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম  
অ্যাথোস সালমের ভবিষ্যদ্বাণীতে এবার নতুন যুদ্ধের সতর্কবার্তা
অ্যাথোস সালমের ভবিষ্যদ্বাণীতে এবার নতুন যুদ্ধের সতর্কবার্তা