সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ অক্টোবর ২০২০, ১৯:২৬আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২০:৩৫

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কদমতলী উত্তরপাড়ার গ্যাস লাইন এলাকায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার রাতেই অভিযুক্ত মো. নাসির (১৯), এনায়েত হোসেন (১৬), মো. উজ্জ্বল (১৫) ও আরিফুল ইসলামকে (১৬) পুলিশ আটক করে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে মামলা দায়ের করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, বুধবার বিকাল ৩টায় সিদ্ধিরগঞ্জের কদমতলীর উত্তরপাড়ার গ্যাস লাইন এলাকায় ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে খেলার সময় মো. নাসির ও এনায়েত হোসেন তুলে নিয়ে যায়। পরে তাকে একটি ভবনের নিচতলায় আটকে রেখে তাকে ধর্ষণ করে নাসির। এ সময় এনায়েত হোসেন, উজ্জ্বল ও আরিফুল ইসলাম তাকে সহায়তা করে।

পরে ওই ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানায়। ধর্ষণের শিকার ছাত্রীর পরিবার সিদ্ধিরগঞ্জ থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নাসিরসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’