পড়ার ভয়ে পালানোর চেষ্টা, পাইপে আটকে গেলো মাদ্রাসাছাত্র

নরসিংদী প্রতিনিধি
২৮ অক্টোবর ২০২০, ১৬:১৫আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১৬:৪২

পাইপ বেয়ে পালানোর সময় আটকে পড়া মাদ্রাসাছাত্র নরসিংদী শহরের বাসাইলে পড়ার ভয়ে পাঁচ তলা মাদ্রাসা ভবনের ছাদ থেকে পাইপ বেয়ে পালানোর সময় আটকে যায় রোহান সরকার (১০) নামে এক শিক্ষার্থী। পরে ওই শিক্ষার্থীকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

রোহান সরকার দারুত তাক্বওয়া মাদ্রাসার নাজেরা বিভাগের তৃতীয় শ্রেণির ছাত্র ও নরসিংদী পৌর এলাকার বাসাইল মহল্লার রোকন উদ্দিন সরকারের ছেলে।

শিক্ষার্থীর অভিভাবক ও এলাকাবাসী জানায়, দারুত তাক্বওয়া মাদ্রাসার তৃতীয় শ্রেণির নাজেরা বিভাগের শিক্ষার্থী রোহান পড়াশোনার চাপে মাদ্রাসায় যেতে চাইতো না। পরে পড়াশোনার জন্য তাকে ওই মাদ্রাসায় আবাসিক ব্যবস্থায় রাখেন অভিভাবকরা। বাসা কাছে থাকায় প্রায়ই বাসায় যাওয়ার জন্য নানা অজুহাত দেখাতো শিশু রোহান। মাদ্রাসার কলাপসিবল গেটে তালা থাকায় বুধবার দুপুরে সে পাঁচ তলার ছাদে গিয়ে ভবনটির পেছনের পাইপ বেয়ে পালানোর চেষ্টা করে। তবে নামার সময় ভয় পেয়ে সে পাইপে আটকে যায়।

পাইপে আটকে পড়া মাদ্রাসাছাত্রকে স্থানীয়রা উদ্ধার করে এসময় তার চিৎকারে স্থানীয়রা রশি ও বাঁশের সাহায্যে তাকে টেনে তোলেন।

শিক্ষার্থীর বাবা রোকন উদ্দিন সরকার বলেন, প্রায়ই সে বাসায় আসার জন্য কান্নাকাটি করতো। পড়াশোনা করতে চাইতো না। তাই আজ ছাদের পাইপ বেয়ে নিচে নামার চেষ্টা করে। পরে এলাকাবাসীর সহায়তায় সে মৃত্যুর হাত থেকে রক্ষা পায়। তবে মাদ্রাসার কোনও শিক্ষক তার ছেলেকে ভয়ভীতি বা নির্যাতন করেনি বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
ব্যাংক অ্যাপেই মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ
ব্যাংক অ্যাপেই মিলবে ১০ হাজার টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই