ছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২০, ২৩:০২ আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ২৩:১৫

ছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগ, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার ঠাকুরগাঁওয়ে ছাত্রকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) বিকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। গ্রেফতার মাদ্রাসা শিক্ষক মাওলানা আশরাফুল ইসলাম (২৫) দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার রাজিবপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের দারুল কুরআন কওমি মাদ্রাসার প্রধান শিক্ষক।

এর আগে সকালে ওই ছাত্রের বাবা বাদী হয়ে একটি মামলা করেন। ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, শুক্রবার দুপুর ১২টার দিকে মাদ্রাসার মসজিদে গোসল করছিল ওই ছাত্র। এ সময় মাদ্রাসার প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম গোসলখানায় প্রবেশ করে এবং ওই ছাত্রকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ছাত্রটি চিৎকার করে কেঁদে উঠলে তাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে শিক্ষক আশরাফুল অফিসকক্ষে চলে যান। পরে বাড়িতে ফিরে বিষয়টি ওই ছাত্র তার খালাকে জানায়।

ওসি আরও বলেন, ‘রবিবার বিষয়টি ছাত্রের বাবা মাদ্রাসা কমিটিকে অবগত করেন। এদিকে খবর পেয়ে পুলিশ শিক্ষক আশরাফুল ইসলামকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।’

ওসি তানভিরুল ইসলাম বলেন, দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আরিফুল ইসলামের কাছে ২২ ধারায় ছাত্রটি জবানবন্দি দিয়েছে। পরে আদালত শিক্ষক আশরাফুল ইসলামকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠান বলে জানান তিনি।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোরাল পুলিশিংয়ের অভিযোগে ১০১ নাগরিকের বিবৃতি: আইজিপির কড়া প্রতিক্রিয়া
মোরাল পুলিশিংয়ের অভিযোগে ১০১ নাগরিকের বিবৃতি: আইজিপির কড়া প্রতিক্রিয়া
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সারা দেশে যেসব কর্মসূচি পালন করবে বিএনপি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সারা দেশে যেসব কর্মসূচি পালন করবে বিএনপি
আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় ‎চার্জ শুনানি পেছালো
আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় ‎চার্জ শুনানি পেছালো
জেলা পর্যায়ে ক্যানসার চিকিৎসার রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
জেলা পর্যায়ে ক্যানসার চিকিৎসার রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার