বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা

মানিকগঞ্জ প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২০, ১৫:২২আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ১৫:২৪

হরিরামপুর থানা, মানিকগঞ্জ বিস্কুটের লোভ দেখিয়ে মানিকগঞ্জের হরিরামপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নাঈম হোসেন (১৬) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত নাঈম উপজেলার সরকার কান্দি বয়ড়া গ্রামের মো. কালামের ছেলে।

শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় শিশুটির পিতা বাদী হয়ে হরিরামপুর থানায় মামলা করেন। পরে রাত ৯টার দিকে পুলিশ অভিযুক্ত নাঈমকে গ্রেফতার করে।

ভুক্তভোগী শিশুর পিতা জানান, তিনি ঢাকায় ছাপাখানায় চাকরি করেন। অভিযুক্ত কিশোরের বাড়ি পাশাপাশি হওয়ায় সে প্রায়ই তার বাড়িতে আসতো। গত রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় অভিযুক্ত কিশোর তার বাসায় প্রবেশ করে শিশুটিকে একা পেয়ে বিস্কুটের লোভ দেখিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এই সময় শিশুটি কান্নাকাটি করলে তাকে এই ঘটনা কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে অভিযুক্ত কিশোর চলে যায়। শিশুটি তাৎক্ষণিক তার মা ও বড় বোনকে এই ঘটনা জানায়। শিশুটির মা ও বড় বোন মুঠোফোনে শিশুটির পিতাকে এই ঘটনা জানালে তিনি বাড়িতে এসে থানায় মামলা করেন।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুঈদ চৌধুরী জানান, এই ঘটনায় মামলা রুজু করা হয়েছে। সেই প্রেক্ষিতে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করা হয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিক্ষোভে ফের উত্তপ্ত যন্তর মন্তর, আহত ৫ পুলিশ সদস্য
বিক্ষোভে ফের উত্তপ্ত যন্তর মন্তর, আহত ৫ পুলিশ সদস্য
টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করা কেন জরুরি
টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করা কেন জরুরি
১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত 
১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত 
বাংলাদেশের বিপক্ষে যে জার্সি দিয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া
বাংলাদেশের বিপক্ষে যে জার্সি দিয়ে নতুন ইতিহাস গড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের