ফেনীতে ওএমএস ডিলারের বাসা থেকে ৯ বস্তা চাউল উদ্ধার

ফেনী প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২০, ০০:২২আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ০৪:২৬

উদ্ধার করা ওএমএস এর চাল

ফেনী শহরের এক ওএমএস ডিলারের বাসা থেকে ৯ বস্তা চাল উদ্ধার হয়েছে। তবে অভিযান পরিচালনার সময় ডিলার মো. নুরনবী গা ঢাকা দিয়েছে। শহরের প‌শ্চিম ডাক্তার পাড়া আড্ডা বাড়ি এলাকার হা‌জেরা ম্যানশন থে‌কে চালের বস্তাগুলো উদ্ধার করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন ফেনী সদর সহকারী ক‌মিশনার (ভূ‌মি) ফখরুল ইসলাম। এ সময় আরও ২০টি খালি বস্তা উদ্ধার করা হয়।
ফেনী সদর এসিল্যান্ড ফখরুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে বুধবার বিকেল পাঁচটার দিকে পশ্চিম ডাক্তার পাড়ার আড্ডাবাড়ি এলাকার হাজেরা ম্যানশনের নিচতলায় ডিলার নবী আলমের বাসা অভিযান চালানো হয়। খবর পেয়ে ওএমএস ডিলার মো. নবী আলম পালিয়ে যায়। নবী আলম পৌরসভার ১৪ নং ওয়ার্ডের নিয়োগপ্রাপ্ত ডিলার। তিনি পৌরসভার ১০ ওয়ার্ডের পশ্চিম ডাক্তারপাড়াস্থ হাজেরা ম্যানশনে চাল এনে বস্তা পরিবর্তন কালে স্থানীয়রা তাকে আটক করে প্রশাসককে খবর দেয়। পরে স্থানীয় খাদ্য কর্মকর্তা এসে ৯ বস্তা চাল উদ্ধার করে এবং ২০টি সাদা খালি বস্তা জব্দ করা হয়।
এসিল্যান্ড আরও জানান, নুরনবীর ওএমএস ডিলারশিপ বাতিলের জন্য ফেনী সদর নির্বাহী কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হবে।
এলাকাবাসীরা জানান, ওএমএস ডিলার নবী দীর্ঘদিন ধরে এই অপরাধ করছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
রাশিয়ার সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ভিসাসহ পাসপোর্ট হস্তান্তর  
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিএনপি মিডিয়া সেলের একজনকে দায়িত্ব থেকে অব্যাহতি
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
এক খবরেই ডিবি গিয়ে ঘিরে ফেললো বাড়ি, পরে জানলো ভুয়া তথ্য
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি
অসময়ে তরমুজ চাষে সাফল্যে মৃত্যুঞ্জয়ের মুখে হাসি