নারায়ণগঞ্জে পোশাক কর্মীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২০, ১৭:০৫আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ১৯:২৭

নারায়ণগঞ্জে পোশাক কর্মীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২ নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার পাঠানটুলি নতুন আইলপাড়া এলাকায় এক পোশাক কর্মীকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের শিকার ওই নারী নতুন আইলপাড়ার ভাড়াটিয়া।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে ধর্ষণের শিকার কিশোরীর ডাক্তারি পরীক্ষা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে। অভিযুক্ত সোহেল (৩২) নতুন আইলপাড়ার আব্দুল মজিদের ছেলে। গ্রেফতার নুর ইসলাম (৩০) আইলপাড়ার মোখলেস হাজীর বাড়ির ভাড়াটিয়া।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাসায় ভাত খেয়ে কারখানায় যাওয়ার জন্য বের হলে সোহেল ও নুর ইসলাম গার্মেন্টকর্মীকে মুখে টেপ লাগিয়ে মোখলেস হাজীর বাড়ির পাঁচ তলা ভবনের একটি খালি ফ্ল্যাটে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে সোহেল। বাইরে তালা দিয়ে পাহাড়া দেয় সহযোগী নুর ইসলাম। মেয়েটি কিছুটা সুস্থ হয়ে সন্ধ্যায় এলাকার লোকজনকে ঘটনাটি জানায়। পরে এলাকাবাসী অভিযুক্তর সহযোগী নুর ইসলামকে আটক করে পুলিশকে খবর দেয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে এসআই রকিক ঘটনাস্থলে পৌঁছে নুর ইসলামকে আটক করে। এ বিষয়ে ধর্ষণের শিকার তরুণীর বড় বোন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করলে রাত বারোটায় পুলিশ ধর্ষক সোহেলকে গ্রেফতার করে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সংসদে কি গুরুত্ব হারাচ্ছে বিরোধী দল 
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন