যুবলীগ নেতার বিরুদ্ধে শিক্ষককে মারধরের অভিযোগ

পটুয়াখালী সংবাদদাতা
২৪ নভেম্বর ২০২০, ২১:৫৫আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ২২:০৮

হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষক পটুয়াখালীর মির্জাগঞ্জে এক যুবলীগ নেতার বিরুদ্ধে শিক্ষককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার উত্তর সুবিদখালী সরকারি কলেজ রোড এলাকায় ঘটনাটি ঘটেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) হাসপাতালে চিকিৎসাধীন ঝাটিবুনিয়া ম.ই মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. মাসুম বিল্লাহ অভিযোগ করে বলেন, আমার প্রতিবেশী ও আমড়াগাছিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি অলি মল্লিকের সঙ্গে দীর্ঘদিন যাবত বসতভিটার জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে আদালতে একটি মামলাও চলমান। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওই জমিতে অলি মল্লিক ও তার ভাই সহিদ মল্লিকসহ কয়েকজন বিরোধীয় জমিতে মাটি কাটতে গেলে আমি বাধা দেই। এ সময় তারা ক্ষিপ্ত হয়ে আমাকে ও আমার স্ত্রীকে মারধর করে, আমার বসত ঘরে হামলা চালায় এবং আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। তখন আমার ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

এ বিষয়ে অভিযুক্ত যুবলীগ নেতা অলি মল্লিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি শিক্ষককে মারধর করিনি। তার সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে বিরোধীয় জমির কাজ বন্ধ করতে নির্দেশ দিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গবেষণায় চৌর্যবৃত্তি রোধে অভিন্ন নীতিমালা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান
গবেষণায় চৌর্যবৃত্তি রোধে অভিন্ন নীতিমালা হচ্ছে: ইউজিসি চেয়ারম্যান
বালি ভ্রমণে ভারতীয় রেলের প্যাকেজ ঘোষণা, বাংলাদেশিদের জন্য কতটা কাজে আসবে
বালি ভ্রমণে ভারতীয় রেলের প্যাকেজ ঘোষণা, বাংলাদেশিদের জন্য কতটা কাজে আসবে
রাজধানীতে বাসায় নারীকে গুলি: অস্ত্রসহ গ্রেফতার ৩
রাজধানীতে বাসায় নারীকে গুলি: অস্ত্রসহ গ্রেফতার ৩
নেপালের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন মামুনুল হক
নেপালের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন মামুনুল হক
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’