সুন্দরবনের হরিণের মাংসসহ আটক ৪

মোংলা প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২০, ১৩:৫৫আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ১৩:৫৫

উদ্ধার করা মাংস পাচারের সময় শিকার নিষিদ্ধ সুন্দরবনের হরিণের মাংসসহ চার ব্যক্তিকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। সোমবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বাগেরহাটের মোংলার হলদিবুনিয়ার বাইল্লার মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। এ সময় হরিণের ২৫ কেজি মাংসসহ এ কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়। মোংলা থানার সেকেন্ড অফিসার মো. জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেন।

আটক চার জন হলো– জপতোষ মণ্ডল (৩৮), টিটু মণ্ডল (২৭), নাজমুল মল্লিক (৪৯) ও অনিমেষ মণ্ডল (৩৮)।  তাদের বাড়ি বাগেরহাটের মোংলা, খুলনা ও গোপালগঞ্জ জেলায়।

থানার সেকেন্ড অফিসার মো. জাহাঙ্গীর আলম জানান, ওই চার ব্যক্তি সুন্দরবন থেকে হরিণের মাংস নিয়ে বৌদ্ধমারী হয়ে মোটরসাইকেল যোগে চাঁদপাই ইউনিয়নের হলদিবুনিয়ার বাইল্লার মোড় এলাকায় পৌঁছায়। আগ থেকে সেখানে থাকা উপপরিদর্শক (এএসআই) সাধন বিশ্বাস ও এএসআই অমিতের নেতৃত্বে তাদের আটক করা হয়।

এ ঘটনায় জাহাঙ্গীর আলম বাদী হয়ে সুন্দরবনে প্রবেশ এবং হরিণ শিকার করে পাচারের চেষ্টার অভিযোগে বন আইনে মামলা করেন। পরে আদালতের মাধ্যমে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রথমবার এএফসিতে ফর্টিস: ৮ বিদেশি নিয়ে কিরগিজ ক্লাবকে ধরাশায়ী করার পরিকল্পনা 
প্রথমবার এএফসিতে ফর্টিস: ৮ বিদেশি নিয়ে কিরগিজ ক্লাবকে ধরাশায়ী করার পরিকল্পনা 
যুক্তরাষ্ট্রে অভিনেতা অপূর্বর একক কনসার্ট, টিকিটের দাম কত
যুক্তরাষ্ট্রে অভিনেতা অপূর্বর একক কনসার্ট, টিকিটের দাম কত
পাঁচ তারকা হোটেলে অভিযান, পাওয়া গেলো পচা মাংস ও মেয়াদোত্তীর্ণ দুধ
পাঁচ তারকা হোটেলে অভিযান, পাওয়া গেলো পচা মাংস ও মেয়াদোত্তীর্ণ দুধ
বারবার পেট খারাপ হচ্ছে? অন্ত্রের স্বাস্থ্যের খবর দেবে এই ৪ পরীক্ষা
বারবার পেট খারাপ হচ্ছে? অন্ত্রের স্বাস্থ্যের খবর দেবে এই ৪ পরীক্ষা
সর্বাধিক পঠিত
সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে বাড়ছে চাপ
সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে বাড়ছে চাপ
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী