ছিনতাইকারীর কোপে এনজিওকর্মীর হাতের কব্জি বিচ্ছিন্ন

নরসিংদী প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২০, ১৬:৫৭আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ১৬:৫৭

নরসিংদী নরসিংদী শহরে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে শান্তা আক্তার (৩১) নামে এক এনজিওকর্মীর বাম হাতের কব্জি বিচ্ছিন্ন করে দিয়েছে ছিনতাইকারীরা। এ সময় মোবাইল ফোন, ট্যাব ও নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে নরসিংদী শহরের পশ্চিমকান্দা পাড়ার সরকারি মহিলা কলেজের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।  

আহত শান্তা আক্তার এনজিও আশার নরসিংদী শহরের বাজিড় মোড় শাখার (সদর-২ ব্রাঞ্চ) লোন অফিসার। তিনি শহরতলীর ঘোড়াদিয়া এলাকার বাবু নাজিরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, শান্তা আক্তার দুপুরে শহরের পশ্চিমকান্দা পাড়া এলাকা থেকে ঋণের কিস্তির টাকা আদায় করে শহরের বাজিড় মোড়ের অফিসে ফিরছিলেন। এ সময় দুই ছিনতাইকারী তার পথরোধ করে তার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে ছিনতাইকারীরা চাপাতি দিয়ে কুপিয়ে শান্তার বাঁ হাতের কব্জি বিচ্ছিন্ন করে সঙ্গে থাকা মোবাইল ফোন, ট্যাব ও নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দুই ছিনতাইকারীকে ব্যাগ নিয়ে দৌড়ে পালাতে দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ।

ওসি জানান, ছিনতাইকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে।  

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী