রাবি অধ্যাপককে উড়ো চিঠিতে হত্যার হুমকি

রাবি প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০২০, ২৩:৪৩আপডেট : ১৭ ডিসেম্বর ২০২০, ২৩:৫২

অধ্যাপক সৈয়দ আব্দুল্লাহ আল মামুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আব্দুল্লাহ আল মামুনকে উড়ো চিঠিতে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) নিজের নিরাপত্তা চেয়ে নগরীর মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি করার বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি।

জিডিতে অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন উল্লেখ করেন, বৃহস্পতিবার অফিস কক্ষে একটি উড়ো চিঠি পান বিভাগের এক কর্মচারী। চিঠির ওপরে অধ্যাপক আব্দুল্লাহ আল মামুনের নাম থাকায় ওই কর্মচারী চিঠিটি তাকে দেন। চিঠি খুলে তিনি দেখতে পান এতে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন বলেন, আমার কারও সঙ্গে শত্রুতা নেই। কে বা কারা এমন হুমকি দিচ্ছে সে বিষয়ে তিনি নিশ্চিত নন বলে জানান।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্কুলের খাবার খেয়ে আবারও অসুস্থ শিক্ষার্থীরা, তদন্তে কমিটি
স্কুলের খাবার খেয়ে আবারও অসুস্থ শিক্ষার্থীরা, তদন্তে কমিটি
দল বেঁধে ভ্রমণে যাওয়ার আগে যে বিষয়গুলো খেয়াল রাখবেন
দল বেঁধে ভ্রমণে যাওয়ার আগে যে বিষয়গুলো খেয়াল রাখবেন
রাউটার রিস্টার্ট করলে কি স্পিড বাড়ে?
রাউটার রিস্টার্ট করলে কি স্পিড বাড়ে?
ই-জোন এইচআরএম লিমিটেডে বড় নিয়োগ
ই-জোন এইচআরএম লিমিটেডে বড় নিয়োগ
সর্বাধিক পঠিত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন