শিশুকে ধর্ষণের দায়ে ওঝা কারাগারে

বরিশাল প্রতিনিধি
২২ ডিসেম্বর ২০২০, ১৯:১৫আপডেট : ২২ ডিসেম্বর ২০২০, ১৯:১৫

ধর্ষণ বরিশালের মুলাদী উপজেলার চরবাটামারা গ্রামে ওঝালি করার অজুহাতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকাবাসী ওঝা হুমায়ুন কবির সরদারকে আটকে পুলিশে সোপর্দ করেছে। 

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে হুমায়ুনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। হুমায়ুন সফিপুর ইউনিয়নের ব্রজমোহন গ্রামের মৃত জয়নাল সরদারের ছেলে।  

এর পূর্বে নির্যাতিতা চরবাটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় সোমবার বিকালে নির্যাতিতার পিতা বাদী হয়ে হুমায়ুনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন।  

বাদী জানান, আমার মেয়ের বিভিন্ন সমস্যা থাকায় তাকে ডেকে আনা হয়। সোমবার দুপুরে ঘরের একটি কক্ষে মেয়েকে ওঝালি করছিল হুমায়ুন। এ সময় আমাদের স্বামী-স্ত্রীকে সেখান থেকে সরে যেতে বলেন। আমরা সরে যাই। এ সুযোগে সে আমার মেয়েকে ধর্ষণ করে। বিষয়টি টের পেলে তাকে ধাওয়া করে এলাকাবাসী আটকে পুলিশে দেয়।  

মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দিন জানান, এ ঘটনায় নির্যাতিতার পিতা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় আটককৃতকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। নির্যাতিতাকে মেডিক্যালে পাঠানো হয়েছে।  

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাল্যবিবাহ: আইনে কী আছে শাস্তির ব্যবস্থা
বাল্যবিবাহ: আইনে কী আছে শাস্তির ব্যবস্থা
প্রশ্নফাঁস ঠেকাতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা মোদির
প্রশ্নফাঁস ঠেকাতে দ্রুত বিচার আদালত গঠনের ঘোষণা মোদির
বিশ্বকাপের ফাইনাল দেখলো যুক্তরাষ্ট্রের ৬ কোটি দর্শক, বিশ্বজুড়ে সংখ্যাটি কত
বিশ্বকাপের ফাইনাল দেখলো যুক্তরাষ্ট্রের ৬ কোটি দর্শক, বিশ্বজুড়ে সংখ্যাটি কত
ইরানে সাত তরুণীর গোপন পাঠচক্র, পড়তেন 'ললিতা'
ইরানে সাত তরুণীর গোপন পাঠচক্র, পড়তেন 'ললিতা'
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী