ফুলবাড়ীতে নৌকা-ধানের শীষের ভরাডুবি, স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

দিনাজপুর প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২০, ২০:৪৮আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২০:৪৮

স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলম লিটন দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার নির্বাচনে নৌকা ও ধানের শীষের ভরাডুবি হয়েছে। এই নির্বাচনে ৭ হাজার ৭৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলম লিটন (নারিকেল গাছ প্রতীক)। নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী ও পরপর ২ বারের মেয়র মুরতুজা সরকার মানিক (জগ প্রতীক) পেয়েছেন ৭ হাজার ৪০ ভোট।
নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী খাজা মইন উদ্দিন পেয়েছেন ৩ হাজার ৪৬০ ভোট আর বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী সাহাজুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৪২ ভোট।
নির্বাচনের ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রমানিক। এর আগে সোমবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এই পৌরসভায় কোনও বিশৃঙ্খলা ছাড়াই উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারই প্রথম ইভিএম-এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এই পৌরসভার ১০টি ভোট কেন্দ্রে ৯৪টি বুথে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন ফুলবাড়ী পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৯৩১ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১৩ হাজার ৫৫২ জন ও মহিলা ভোটার ১৪ হাজার ৩৭৯জন। নির্বাচনে মেয়র পদে ৪ জন ও কাউন্সিলর পদে ২৯ জন,সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি