খোকসা পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থী জয়ী

কুষ্টিয়া প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০২০, ২২:৪৩আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২২:৪৩

তারিকুল ইসলাম

কুষ্টিয়ার খোকসা পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তারিকুল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৮ ডিসেম্বর) রাতে অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা ও খোকসা পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবু আনছার এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে সকাল ৮টা থেকে একযোগে ৯টি ভোটকেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়। রিটার্নিং কর্মকর্তা আবু আনছার জানান, খোকসা পৌরসভার ৯টি ভোটকেন্দ্রের মধ্যে সবকটি কেন্দ্রের ভোট গণনা শেষে তারিকুল ইসলাম নৌকা প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৩৮২ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রাজু আহম্মেদ পেয়েছেন ১ হাজার ৫৮৪ ভোট।

খোকসা পৌরসভা নয়টি ওয়ার্ডে ১৪ হাজার ৯২৩ জন ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ ৭ হাজার ৪৩৭ জন ও নারী ভোটার ৭ হাজার ৪৮৬ জন।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী