কাউনিয়ায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৪

রংপুর প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২১, ১৪:০৩আপডেট : ০১ জানুয়ারি ২০২১, ১৪:০৩

গ্রেফতার চার আসামি রংপুরের কাউনিয়া উপজেলার বেইলি ব্রিজ এলাকায় মোবাইল ফোনে ডেকে নিয়ে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর আগে ওই দিন সকালে তাদের বিরুদ্ধে কাউনিয়া থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী ওই গৃহবধূ। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান এ তথ্য জানান।

পুলিশ জানায়, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার কসাইটারী এলাকায় স্বামীর বাড়িতে থাকেন ভুক্তভোগী ওই নারী। গত বুধবার তিনি বাসে করে স্বামীর বাড়ি থেকে রংপুর সদরে বাবার বাড়িতে যাচ্ছিলেন। এ সময় আগে থেকে ফোনে যোগাযোগ করে সাজু নামে দূরসম্পর্কের এক আত্মীয় কাউনিয়া উপজেলার বেইলি ব্রিজের কাছে ওই গৃহবধূর সঙ্গে দেখা করে। সন্ধ্যায় কথা আছে বলে সাজু তাকে বেইলি ব্রিজের পাশে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায় এবং সাজুসহ তার চার সহযোগী গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে। 

অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূ বেইলি ব্রিজ বাজারে এসে স্থানীয়দের ঘটনা জানান। এরপর ওই গৃহবধূ ৯৯৯-এ ফোন দিলে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনার বর্ণনা শেষে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাজু, রাজু আহমেদ, আহসান কবির সোহান ও শুভ মিয়া নামে ৪ জনকে গ্রেফতার করে। এ ঘটনায় ওই গৃহবধূ সাজুসহ ৫ জনের নামে মামলা করেছে।

ওসি মাসুমুর রহমান জানান, ধর্ষণের শিকার ওই গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতার চার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। অপর পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
গাড়িচাপায় অন্তঃসত্ত্বা কুকুরের মৃত্যু, সরকারি গাড়িচালকের জামিন
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই