তিনবছর পর বাগেরহাটে যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা

বাগেরহাট প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৬, ০৩:৫৪আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ০৪:২৯

যুবলীগপ্রায় তিনবছর পর বাগেরহাট জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সভাপতি ও বাগেরহাট সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনকে আহ্বায়ক করে বাগেরহাট জেলা যুবলীগের ২৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবলীগ।

বুধবার দুপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো. ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুন অর রশিদ এই কমিটি ঘোষণা করেন।

আহ্বায়ক কমিটির দু’জন যুগ্ম আহ্বায়ক হলেন মো. শাহ নেওয়াজ মোল্লা দোলন ও মো. ফারুক তালুকদার। তারা বাগেরহাট পৌরসভার ৭ ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। নবগঠিত এই আহ্বায়ক কমিটির অন্য সদস্যের মধ্যে রয়েছেন জেলা ছাত্রলীগের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক মীর জয়েসী আশরাফী জেমস, হুমায়ুন কবির পলি, লিটন সরকার প্রমুখ।

প্রসঙ্গত, সংগঠন পরিপন্থি কার্যক্রমের অভিযোগে ২০১৩ সালে যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে বাগেরহাট জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছিলো।

এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি