রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ধর্মঘট অব্যাহত

খুলনা-যশোরে সোমবার থেকে রাজপথ ও রেলপথ অবরোধ

খুলনা প্রতিনিধি
০৮ এপ্রিল ২০১৬, ২১:৪৭আপডেট : ০৮ এপ্রিল ২০১৬, ২১:৫৬

রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ধর্মঘট বকেয়া পাওনাসহ পাঁচ দফা দাবিতে খুলনা-যশোর অঞ্চলের সাতটি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকদের টানা ধর্মঘট অব্যাহত রয়েছে। শুক্রবার বিকালে খালিশপুরে শ্রমিক জনসভা থেকে দাবি আদায়ে সোমবার থেকে সকাল-সন্ধ্যা রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
ঐক্য পরিষদের আহ্বায়ক শ্রমিক নেতা সোহরাব হোসেন বলেন, রবিবারের মধ্যে শ্রমিকদের নায্য দাবি বাস্তবায়ন না হলে সোমবার থেকে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি শুরু হবে। যা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত চলবে। এই কর্মসূচি চলাকালে খালিশপুরের তিনটি তেল ডিপো থেকে তেল সরবরাহও বন্ধ করে দেওয়া হবে। ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের পাশাপাশি দেশের উত্তরাঞ্চলেও তেল সরবরাহ বন্ধ হয়ে পড়বে।
শুক্রবার সন্ধ্যায় খালিশপুর ক্রিসেন্ট জুট মিল গেটের সামনে বিআইডিসি রোডে অনুষ্ঠিত শ্রমিক জনসভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক মো. সোহরাব হোসেন। বক্তৃতা করেন শ্রমিক নেতা মো. শাহ আলম, কাওসার আলী মৃধা, মো. খলিলুর রহমান, মো. দ্বীন ইসলাম, মো. বেল্লাল মল্লিক, আ. মান্নান, নুরুল হক, আবুল কালাম জিয়া, আশরাফ হোসেন, তরিকুল ইসলাম, আবু হানিফ, জাহিদ হোসেন জাহাঙ্গীর, জাকির হোসেন, মনির হোসেন, জোনাব আলী, বেল্লাল হোসেন, আ. সালাম, আ. রশীদ, মো. আলাউদ্দীন, এস এম জাকির হোসেন, হাসান উল্লাহ, হারুন আর রশিদ মল্লিক, জাহিদুল ইসলাম লাল, আব্দুল ওহাব প্রমুখ।

উল্লেখ্য, পাট খাতে প্রয়োজনীয় অর্থ ছাড়, পে-কমিশনের মতো শ্রমিকদের জন্য মজুরি কমিশন বোর্ড গঠন, সকল পাওনা পরিশোধ, খালিশপুর ও দৌলতপুর জুট মিল জাতীয়করণ এবং কর্ণফুলী জুট মিলের শ্রমিকদের স্থায়ীকরণের দাবিতে ৪ এপ্রিল থেকে শ্রমিকরা মিলের উৎপাদন বন্ধ রেখে ধর্মঘট শুরু করেন। পরদিন থেকে টানা তিনদিন শ্রমিকরা ৮ ঘণ্টা করে রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেন। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন-সিবিএ ঐক্য পরিষদের আহ্বানে এ কর্মসূচি পালিত হয়। 

/বিটি/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের