শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বর্তমান সরকারের আমলে দক্ষিণ অঞ্চলসহ প্রতিটি অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। বহুল প্রত্যাশিত পদ্মা সেতু ও পায়রা বন্দরের নির্মাণ কাজ শেষ হলে দক্ষিণাঞ্চল হবে সিঙ্গাপুর।
গত শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যায় শহরের আমতলা সড়কে ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের অফিস উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সহ-সভাপতি সালাহ্উদ্দিন আহমেদ সালেক, স্ব্যাস্থ বিষয়ক সম্পাদক ডা. আনোয়ার হোসেন, থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি শেখ সাবের আহম্মেদ প্রমুখ।
একই দিনে সদর উপজেলার চাচৈর ও পিরন্ড প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে আমির হোসেন আমু বলেন, মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান, তাদের জীবনের আত্মহুতিতে আমাদের দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। মুক্তিযোদ্ধারা ভাতা ও সাটিফিকেট দিয়ে তাদের সন্তানদের চাকরি বা বিশেষ সুবিধা পেলে চলবেনা। পরবর্তী প্রজন্মে কাছে মুক্তিযোদ্ধের ইতিহাস সঠিকভাবে তুলে ধরতে হবে।
/এসএনএইচ/








