সাতক্ষীরার তালায় আম কুড়াতে গিয়ে পানিতে ডুবে হাবিবুল্লাহ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৭ এপ্রিল) দুপুরে তালা উপজেলার মুড়াকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। হাবিবুল্লাহ একই গ্রামের হেকমত আলীর ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া জানান, শিশু হাবিবুল্লাহ সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি আম বাগানে আম কুড়াতে গিয়ে অসাবধানবশত পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে তার মৃতদেহ পুকুর থেকে উদ্ধার করে।
আরও পড়ুন:
/এআর/








