বরিশাল থেকে ছয় রুটে বাস চলাচল বন্ধ

বরিশাল প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৬, ১৯:০১আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১৯:২৪

বরিশাল থেকে অভ্যন্তরীণ ছয় রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বাস শ্রমিকদের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে বরিশাল থেকে ঝালকাঠি, পিরোজপুর, ভান্ডারিয়া, মঠবাড়িয়া, পাথরঘাটা, কাঁঠালিয়া রুটে বাস বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার বিকেল পর্যন্ত বিষয়টির কোনও মীমাংসা হয়নি।

বাস ধর্মঘট

বরিশাল জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুলতান মাহামুদ বিষয়টি নিশ্চিত করে জানান, ইতোমধ্যে বিষয়টি সুরাহা করার জন্য ঝালকাঠি বাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সঙ্গে কথা হয়েছে। উভয় পক্ষ বৈঠকে বসে বিষয়টির সমাধান করা হবে।

ঝালকাঠি বাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন জানান, শ্রমিকদের মধ্যে এ সমস্যা দীর্ঘদিনের, দ্রুত এর সমাধান করা হবে।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় ওই সকল রুটের যাত্রীরা ব্যাপক বিড়ম্বনায় পড়েছেন।

রূপাতলি বাস টার্মিনালের শ্রমিকরা জানায়, রবিবার বিকেলে টার্মিনাল থেকে যাত্রীবাহী বাস ত্যাগ করতে দেরি করায় ঝালকাঠি বাস মালিক সমিতির সজিব, রোম্মান পরিবহনের হেলপার শামীম ও সোনার বাংলা পরিবহনের হেলপার রাসেলের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

এরপর ঝালকাঠি বাস টার্মিনালে সোনার বাংলা পরিবহন পৌঁছালে সেখানের শ্রমিক নেতা রহিম বাদশার নেতৃত্বে বরিশালের বাসের স্টাফ রাসেল, আফজাল হোসেন ও মনির হোসেনকে মারধর করা হয়। এরপর সোমবার সকালে বরিশাল রূপাতলী বাস টার্মিনালে ঝালকাঠির বাসের চালক জুয়েলকে পাওয়া মাত্রই শ্রমিকরা মারধর করে।

পরবর্তীতে ঝালকাঠি থেকে বরিশালে শ্রমিকরা আসলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

/এনএস/টিএন/

আরও পড়তে পারেন:

সুন্দরবনে ২০ দিনে ৩ অগ্নিকাণ্ড : চলছে মাছ ধরার জলাশয় সৃষ্টির চক্রান্ত

সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী