শফিক রেহমান সুনির্দিষ্ট কারণে গ্রেফতার: স্বরাষ্ট্রমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৬, ১৯:৪৯আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ২০:০৯

প্রবীণ সাংবাদিক শফিক রেহমানকে সুনির্দিষ্ট কারণেই গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, শফিক রেহমান নিজেও স্বীকার করেছেন তিনি এ ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। তদন্ত চলা অবস্থায় আমি এর বেশি কিছু বলতে চাই না।

টাঙ্গাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের নাগরপুরে ফায়ার সার্ভিস ও থানা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শফিক রেহমানকে গ্রেফতারের বিষয়ে বিএনপি অনেক কথাই বলে। তারা ভোটের আগে বলে ভোট কারচুপি হয়েছে। কিন্তু নির্বাচনে জয় লাভ করলে বলে ভালো নির্বাচন হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে প্রাথমিকভাবে ২/৩ জনের জড়িত থাকার কথা জানা গেছে। শিগগির এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

দেশে আইএস থাকার বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, দেশে আইএসের কোনও অস্তিত্ব না থাকলেও দেশিয় কিছু জঙ্গি সংগঠন সক্রিয় রয়েছে।  নিরাপত্তা ও গোয়েন্দা বাহিনীর তৎপরতায় এসব জঙ্গী সংগঠনও নিয়ন্ত্রিত রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার ক্রাইম বন্ধে একটি স্পেশাল ইউনিট করা হয়েছে। যারা অপরাধ দমনে শক্তিশালী ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন:  কিশোরগঞ্জে সেতু নির্মাণকাজ উদ্বোধনের পর রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ হাওরবাসী এবার সড়কপথে যে কোনও জায়গায় যেতে পারবেন: রাষ্ট্রপতি

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিষয়ে মন্ত্রী বলেন, মামলাটি সিআইডি তদন্ত করছে। শিগগির হত্যার রহস্য জানা যাবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম, স্থানীয় সংসদ সদস্য খন্দকার আব্দুল বাতেন, মনোয়ারা বেগম এমপি, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন প্রমুখ।

/এসএনএইচ/

আপ: এইচকে

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী