নারায়ণগঞ্জে বরযাত্রীবাহী বাস উল্টে নিহত ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৬, ২৩:১০আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ২৩:১৬

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জে পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বরযাত্রীবাহী বাস উল্টে দু’জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) রাত সাড়ে ৯টায় মদনপুর-জয়দেব (এশিয়ান হাইওয়ে হিসেবে পরিচিত) সড়কের সোনারগাঁও উপজেলার নয়াপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে একজন হেলপার ও অপরজন বরযাত্রী বলে জানা গেছে।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের গজারিয়া থেকে হিন্দু পরিবারের বরযাত্রীবাহী গজারিয়া পরিবহনের একটি বাস (গাজীপুর মেট্রো ০৪০০৭০) মদনপুর-জয়দেবপুর সড়ক দিয়ে রূপগঞ্জের কাঞ্চন যাচ্ছিল। বাসটিতে ২৫-৩০ জন বরযাত্রী ছিল। বাসটি সোনারগাঁয়ের নয়াপুরে আসলে মদনপুরগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে, এতে বাসটি উল্টে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু ঘটে। এছাড়া আহত ১৫ জনকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি শরীফুল হক জানান, ঘটনাস্থলে দুইজনের মৃত্যু ঘটেছে। উদ্ধার কার্যক্রম চলছে।

আরও পড়ুন:

তাবলীগে এসে নদীতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের