পাবনার আতাইকুলায় চরমপন্থী নেতাকে গলা কেটে হত্যা

পাবনা প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৬, ১৩:৪৮আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১৩:৫৩

পাবনার আতাইকুলায় চরমপন্থী নেতাকে গলা কেটে হত্যা

পাবনার আতাইকুলায় থানার ভুলবাড়িয়া ভিন্নগ্রামে আলামিন নামে এক চরমপন্থী নেতাকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার সকালে ভুলবাড়িয়া ভিন্নগ্রামের ইছামতি নদীর ডাইকেরপাড় থেকে আলামিনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশের দাবি নিহত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত স্থানীয় চরমপন্থী সংগঠন নকশালের আঞ্চলিক নেতা ছিলেন।

আরও পড়তে পারেন : রাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন : প্রতিবাদ কর্মসূচি অব্যাহত
আতাইকুলা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, রবিবার সকালে ভুলবাড়িয়া এলাকার ভিন্নগ্রামের ইছামতি নদীর ডাইকের পাড়ে একটি মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারনা করা হচ্ছে চরমপন্থী সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে রাতের কোনও এক সময় প্রতিপক্ষের সন্ত্রাসীরা আলামিনকে কুপিয়ে হত্যার পর মৃতদেহ ওই স্থানে ফেলে রেখে যায়। নিহত আলামিন আতাইকুলা থানার কৃষ্ণপুর গ্রামের ফজলার ফকিরের ছেলে। পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান