আশুলিয়ায় গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী আটক

সাভার প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৬, ১৭:২১আপডেট : ২৪ এপ্রিল ২০১৬, ১৭:২৭

আশুলিয়া আশুলিয়ায় সীমা আক্তার (২৪) নামে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী রেজাউল করিমকে আটক করেছে। সীমা ফরিদপুর জেলার বিয়ালবাড়ী এলাকার জাহিদুল ইসলামের মেয়ে। রবিবার সকালে আশুলিয়ার জিরাবো এলাকার আফাজ উদ্দিনের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়,বিয়ের পর থেকেই সীমা আক্তারের সঙ্গে পারিবারিক কলহের জের ধরে তার স্বামী রেজাউলের সঙ্গে ঝগড়া লেগেই থাকতো। শনিবার রাতেও তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে রবিবার সকালে ঘুমন্ত অবস্থায় সীমাকে প্রথমে মাথায় আঘাত করার পর গলাকেটে হত্যা করে তার স্বামী।
বাড়ির অপর ভাড়াটিয়া বিষয়টি বুঝতে পেরে রেজাউল করিমকে আটক করে আশুলিয়া থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।  

ওসি মহসিনুল কাদির বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন:

আশুলিয়ায় গৃহবধূকে গলাকেটে হত্যা, স্বামী আটক নেত্রকোনায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ২৫

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান