রাবি অধ্যাপক রেজাউল হত্যাকাণ্ড

খুনিদের শাস্তির দাবিতে প্রদীপ প্রজ্জ্বলন

রাবি প্রতিনিধি
২৯ এপ্রিল ২০১৬, ১৯:৪৪আপডেট : ২৯ এপ্রিল ২০১৬, ১৯:৪৪

খুনিদের শাস্তির দাবিতে প্রদীপ প্রজ্জ্বলন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার প্রতিবাদে ও খুনিদের শাস্তির দাবিতে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছেন বিভাগের শিক্ষার্থীরা।

শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় শহীদুল্লাহ কলাভবনের সামনে তারা এ কর্মসূচি পালন করেন। এ সময় তারা সেখানে অধ্যাপক রেজাউল স্মরণে দুই মিনিট নীরবতা পালন করেন। নীরবতা পালন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিভাগের শিক্ষার্থী সোহান শনিবারের কর্মসূচি ঘোষণা করেন।

সোহান বলেন, শনিবার সকাল ১০টায় বিভাগের সামনে থেকে একটি মৌন মিছিল নিয়ে সিনেট ভবনের সামনে গিয়ে সমাবেশ করা হবে। এরপর ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্য কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে। সমাবেশ শেষে ১১টায় শিক্ষক সমিতির মানববন্ধন কর্মসূচিতে যোগদান এবং পরে ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চে’ ছাত্র সমাবেশে অনুষ্ঠিত হবে।

গত শনিবার (২৩ এপ্রিল) নগরীর শালবাগান এলাকায় নিজ বাসা থেকে একটু দূরে অধ্যাপক রেজাউলকে গলাকেটে হত্যা করে দুবৃত্তরা। এ ঘটনার পর থেকে ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীরা আন্দোলন করে আসছেন।

আরও পড়ুন:

ওবায়দুল কাদেরকে বিব্রত করলেন সাবেক ছাত্রলীগ নেতা 

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম