পাবনার ১৫ ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ৬৮ জন

পাবনা প্রতিনিধি
০৪ মে ২০১৬, ০৭:২৬আপডেট : ০৪ মে ২০১৬, ০৭:২৭

পাবনার ১৫ ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ৬৮ জন আগামী ৭ মে চতুর্থ ধাপে পাবনার সুজানগর ও আটঘরিয়া উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন ৬৮ জন। এর মধ্যে সুজানগরের ১০টি ইউনিয়নে ৪২ জন এবং আটঘরিয়ায় ৫টি ইউনিয়নে ২৬ জন প্রার্থী।
সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে প্রশাসন সব ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে পাবনা জেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, আগামী ৭ মে পাবনার সুজানগরে ১০টি ও আটঘরিয়ার ৫টি ইউনিয়নের নির্বাচন। এ দুই উপজেলার ১৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৬৮ জন। এর মধ্যে সুজানগরে ৪২ ও আটঘরিয়ায় ২৬ জন। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা সংখ্যায় বেশি।
তিনি জানান, সুজানগরের ১০ ইউনিয়নের ৯২টি কেন্দ্রের মধ্যে ৬৪টি ভোট কেন্দ্র এবং আটঘরিয়ার ৫টি ইউনিয়নে ৪৬টি ভোট কেন্দ্রের মধ্যে ৩১টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া আটঘরিয়া থানার মাজপাড়া, একদন্ত ও লক্ষ্মীপুর ইউনিয়ন এবং সুজানগর থানার দুলাই, তাঁতীবন্ধ, নাজিরগঞ্জ, মানিকহাট ও সাতবাড়িয়া ইউনিয়নের সবকটি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ।
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম