চাঁপাইনবাবগঞ্জে আনন্দঘন পরিবেশে বাংলা ট্রিবিউনের দ্বিতীয় বর্ষপূর্তি পালিত

আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ
১৩ মে ২০১৬, ১৬:৪৫আপডেট : ১৩ মে ২০১৬, ১৬:৪৫

‘কম কথায় সব কথা’ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো দেশের অগ্রসরমান ও প্রতিশ্রুতিশীল অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন এর দ্বিতীয় বর্ষপূতি। এ উপলক্ষে আজ শুক্রবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবে আয়োজন করা হয় বর্ষপূর্তির আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান।
বাংলা ট্রিবিউনের দ্বিতীয় বর্ষপূর্তি পালন এর আগে প্রেসক্লাব চত্বর থেকে বের করা হয় একটি বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মিলনায়তনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। পরে আনন্দঘন পরিবেশে কেক কেটে উদযাপন করা হয় বাংলা ট্রিবিউনের দ্বিতীয় বর্ষপূতি।

এ সময় ‘বাংলা ট্রিবিউন’-এর সাফল্য কামনা করে বেশি বেশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, জেলা প্রেসক্লাবের সভাপতি ও স্থানীয় দৈনিক পত্রিকা ‘চাঁপাই দৃষ্টি’র সম্পাদক এমরান ফারুক মাসুম প্রমুখ।
বাংলা ট্রিবিউনের দ্বিতীয় বর্ষপূর্তি পালন বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন, স্থানীয় সাপ্তাহিক সীমান্তের কাগজ পত্রিকার সম্পাদক জাফরুল আলম, দৈনিক ‘চাঁপাই চিত্র’ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার ফয়সাল মাহমুদ, দৈনিক ‘গৌড় বাংলার’ ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির। উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের প্রফেসর দাউদ হোসেন, বর্ষীয়ান সাংবাদিক শামসুল ইসলাম টুকু, ডাবলু কুমার ঘোষ, মাহবুবুল আলম, রফিকুল আলম। এছাড়া উপস্থিত ছিলেন, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুধী সমাজ ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘বাংলা ট্রিবিউন’-এর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আনোয়ার হোসেন।

/টিএন/আপ-এমও

সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী