বগুড়ায় পুন্ড্র ইউনিভার্সিটির অবৈধ অফিস উচ্ছেদ

বগুড়া প্রতিনিধি
২২ মে ২০১৬, ১৮:৪০আপডেট : ২২ মে ২০১৬, ১৮:৪২

বগুড়ার শেরপুরের উলিপুরে অবৈধভাবে স্থাপিত পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অফিস উচ্ছেদ করা হয়েছে। আইনগত ভিত্তি না থাকায় রবিবার দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমি উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

পুন্ড্র ইউনিভার্সিটি নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান রুমি জানান, আইনগত ভিত্তি না থাকায় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক অবৈধভাবে স্থাপিত পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অফিস থেকে সাইনবোর্ড উচ্ছেদ ও নথিপত্র জব্দ করা হয়েছে।
উচ্ছেদ অভিযান চলাকালে বিশ্ববিদ্যালয়ের কথিত ভিসি গোলাম রব্বানীর স্ত্রী শিরিন আকতার বাধা দেওয়ার চেষ্টা করেন। পরে অফিসে তালা দিয়ে কেয়ারটেকার হাসানুজ্জামান হেলালের কাছে চাবি ও মালামাল বুঝিয়ে দেওয়া হয়েছে। অভিযান চলাকালে র‌্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০২ সালে পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি সরকারের অনুমোদন লাভ করে। শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বগুড়া শহরতলির ঠেঙ্গামারা এলাকায় ক্যাম্পাস স্থাপন করা হয়। পরে সরকার প্রতিষ্ঠানটি বন্ধ করে দেয়। প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া শেষে গত ২০১৪ সালের ৪ ডিসেম্বর মহামান্য হাইকোর্ট পক্ষে রায় দেন। সরকারি অনুমোদনের ভিত্তিতে গত বছরের ৩০ সেপ্টেম্বর উচ্চ শিক্ষা কার্যক্রম শুরু হয়।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম