কালাইয়ে ইউপি নির্বাচন নিয়ে শঙ্কা কাটছে না ভোটারদের

জয়পুরহাট প্রতিনিধি
২৭ মে ২০১৬, ১১:৫৪আপডেট : ২৭ মে ২০১৬, ১২:২১

জয়পুরহাট জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চম ধাপের ইউপি নির্বাচন। ২৮ মে অনুষ্ঠেয় ওই  নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ প্রার্থী ও সমর্থকদের বিরুদ্ধে ভোটারদের হুমকি ধমকিসহ ভয়ভীতি দেখানোর নানা অভিযোগ উঠেছে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ থেকে।
আদৌ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে কিনা এ নিয়ে শঙ্কা প্রকাশ করেন  বিএনপি ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা। তাদের অভিযোগ, নৌকায় ভোট না দিলে ভোট কেন্দ্রেই যেতে নিষেধ করেছেন কালাই উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক বেলাল তালুকদার।
এদিকে উদয়পুর ইউনিয়নের বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী মামুনুর রশীদ এর ছোট ভাই মফিদুল ইসলাম সরকার মোবাইল ফোনে বাংলা ট্রিবিউনকে জানান, তাদের ইউনিয়নের থল এলাকার হাটপুকুরিয়া, তেলিহার ও মোসলিমগঞ্জে কালাই থানার ওসি সিরাজুল ইসলাম নৌকার পক্ষে ভোট চেয়েছেন।

এ নিয়ে ওসিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওসি হয়ে ভোট চাওয়া কি সম্ভব? এসব নিছক অপপ্রচার।

ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬ জানা গেছে, কালাই উপজেলার মাত্রাই, উদয়পুর, পুনট, আহম্মেদাবাদ ও জিন্দারপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপিসহ মোট ২০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন শুরুর পর গণসংযোগে বাধা দেওয়া, পোস্টার ছেঁড়া এবং কর্মীদের মারধরের অভিযোগে মাত্রাই ইউনিয়নের বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী ইয়াকুব আলী লিখিত অভিযোগ করেন।
১৩ মে রাতে জিন্দারপুর ইউনিয়নের আওয়ামী লীগ প্রার্থী জিয়াউর রহমানের কর্মী সমর্থকদের হামলায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুস সোবহান গুরুতর আহত হন। এই ঘটনায় উভয় পক্ষ কালাই থানায় মামলা দায়ের করেছেন। আবার বুধবার (২৫ মে) জিন্দারপুর ইউনিয়নের করিমপুর গ্রামে নৌকার পক্ষে আয়োজিত নির্বাচনি পথসভায় কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল তালুকদার এর বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করেন গ্রামের সাধারণ ভোটাররা।

ওই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুস সোবহান বলেন, নৌকার প্রার্থী এবং তার লোকজন কোনও আচরণবিধি মানছেন না। আমার কর্মী সমর্থকদের প্রকাশ্যে হুমকিও দিচ্ছেন তারা।

কালাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল তালুকদার এ ধরনের অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে শুধু ভোট চেয়েছেন। তিনি কাউকে হুমকি দেননি।

কালাইয়ের আহম্মেদাবাদ ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলী আকবর বলেন, নৌকার চেয়ারম্যান প্রার্থীদের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে, তা ঠিক নয়। নিরপেক্ষ নির্বাচনের হলে নৌকার চেয়ারম্যান প্রার্থীই জয়লাভ করবেন।   

তবে জয়পুরহাট পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম বলেন, কোনও অভিযোগ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। ভয়ভীতি দেখিয়ে নির্বাচনকে কেউ বিতর্কিত করতে পারবে না। নির্বাচনকে শতভাগ নিরপেক্ষ করার সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন।

আরও পড়ুন: কুষ্টিয়ায় হোটেল মালিককে কুপিয়ে হত্যা

/জেবি/ এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান