বগুড়ার দুপচাঁচিয়ায় চেয়ারম্যান সাগর গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
০৬ জুন ২০১৬, ০২:৫৬আপডেট : ০৬ জুন ২০১৬, ০৩:০৬

গ্রেফতারের প্রতীকী ছবি বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ রবিবার দুপুরে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকা থেকে চামরুল ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহ্ সাগরকে (৩৬) গ্রেফতার করেছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ বলেছে, ইউনিয়ন বিএনপির সদস্য সাগরের বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা রয়েছে।
জানা গেছে, দুপচাঁচিয়া উপজেলার শাহপাড়ার মৃত খাদেম আলীর ছেলে বিএনপি সদস্য সাগর গত ২৮ মে চামরুল ইউনিয়নের নির্বাচনে পরাজিত হন।

রবিবার দুপুরে দুপচাঁচিয়া থানা পুলিশ গোপনে খবর পেয়ে তাকে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে।

দুপচাঁচিয়া থানার ওসি নজরুল ইসলাম জানান, বিএনপি সদস্য সাগরের বিরুদ্ধে দুটি নাশকতার মামলা রয়েছে। এর একটিতে চার্জশিট হয়েছে।

আরও পড়ুন: সুনীল গোমেজ হত্যারহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে, আটক ১

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম