সিরাজগঞ্জে নলকূপের গর্ত ও পুকুর থেকে অজ্ঞাত ২ লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৬ জুন ২০১৬, ১৮:২৯আপডেট : ০৬ জুন ২০১৬, ১৮:৪৬

সিরাজগঞ্জ সিরাজগঞ্জের রায়গঞ্জ ও সলঙ্গা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির  লাশ উদ্ধার করেছে পুলিশ। একটি লাশ পরিত্যক্ত নলকুপের ২০ ফিট গভীর গর্ত থেকে, অপরটি মহাসড়কের পাশের পুকুর থেকে উদ্ধার করা হয় বলে জানা গেছে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, উপজেলার ধামাইনগর ইউনিয়নের শিতলাই মাঠে পরিত্যক্ত বিআরডিবির নলকূপ তুলে ফেলার পর সেখানে গভীর গর্তের সৃষ্টি হয়। ওই গর্তের আনুমানিক ২০ফিট গভীরে স্থানীয় লোকজন একটি লাশ দেখতে পেয়ে থানায় সংবাদ দেয়।
রাতেই সেখান থেকে আনুমানিক ৪০ বছর বয়সী ওই ব্যক্তির লাশটি উদ্ধার করে থানায় রাখা হয়। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য সেটি সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ধারণা করা হচ্ছে বেশ ক’দিন আগে লোকটিকে হত্যার পর তার লাশটি ওই নলকূপের পরিত্যক্ত গর্তে ভেতরে ফেলে রাখা হয়। নিহতের গলায় দাগ রয়েছে। অজ্ঞাত আসামি দেখিয়ে একটি হত্যা মামলা করা হয়েছে।

এদিকে সোমবার সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া এলাকার একটি পুকুরে স্থানীয় লোকজন আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাতনামা ওই যুবকের লাশ ভাসতে দেখে থানায় খবর দেওয়া হয়। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।  

পরিচয়বিহীন লাশটি উদ্ধারের পর সেটি সৎকারের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: ধানের শীষে ভোট দেওয়ায় গৃহবধূকে গণধর্ষণ!

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী