সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৬ জুন ২০১৬, ২০:৩৮আপডেট : ০৬ জুন ২০১৬, ২০:৪১

সিরাজগঞ্জ স্ত্রী হত্যার দায়ে সিরাজগঞ্জে ওমর ফারুক নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অভিযুক্ত আসামিকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার বিকালে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো. জাফরোল হাছান  আদালতে আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। এসময় অপর তিনজনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস ঘোষণা করেন আদালত।
দণ্ডপ্রাপ্ত আসামি ওমর ফারুক (২৬) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুলদিয়া গ্রামের মৃত মফিজ উদ্দিন গোতার ছেলে।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৪ সালে ফজর আলীর মেয়ে মুক্তা খাতুনকে বিয়ে করেন ওমর ফারুক। বিয়ের পর থেকেই তিনি যৌতুকের দাবিতে স্ত্রীর ওপর নির্যাতন চালাতেন।ওই বছরের ১ নভেম্বর মুক্তাকে তিনি  শ্বাসরোধের পর পিটিয়ে হত্যা করেন।

এ ঘটনায় মুক্তার বাবা ফজর আলী বাদী হয়ে মেয়ের জামাই ওমর ফারুকসহ তার পরিবারের ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ চারজনের বিরুদ্ধে চার্জশিট প্রদান করেন। সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার এ রায় দেন আদালত।

 আরও পড়ুন: মানিকগঞ্জে বজ্রাঘাতে দুই নারীর মৃত্যু

/এনএস/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম