সন্ত্রাসীদের গুলিতে আহত নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি
১২ জুন ২০১৬, ১০:০৪আপডেট : ১২ জুন ২০১৬, ১০:১৮

জয়পুরহাট সন্ত্রাসীদের গুলিতে আহত জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এ.কে আজাদ রবিবার সকাল ৬টায় ঢাকার পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত ৪ জুন রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে গুলি করে।

নিহতের ছোট ভাই সরোয়ার হোসেন জানান, গত ৪ জুন রাতে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত তার ভাই চেয়ারম্যান এ.কে আজাদকে ঢাকার মহাখালী মেট্রোপলিটন ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার মাথায় আড়াই’শ সেলাই দেওয়ার পর চিকিৎসকরা তার পেট থেকে দুটো গুলি উদ্ধার করে। পরে কিডনির সমস্যা দেখা দিলে তাকে পপুলার হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর ৬টার দিকে মারা যান। গুলিতে তার কিডনি নষ্ট হয়ে যায়। হামলার ঘটনায় জয়পুরহাট সদর থানায় মামলাও করা হয়।

দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে এ.কে আজাদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়ন পরিষদে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

আরও পড়ুন:
প্রতিপক্ষের গুলিতে নিহত ১

/বিটি/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের